৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৮:৪৬
শিরোনাম:

রহস্যে আর রোমাঞ্চে ভরা ‘ইনফিনিটি’ আসছে।

বিনোদন প্রতিবেদক : ওয়েব সিরিজের লুক এন্ড ফিল হতে হবে আলাদা, গল্পে থাকতে হবে ভিন্নতা, তবেই বাংলাদেশী ওয়েব সিরিজের জনপ্রিয়তা বাড়বে, কারণ তরুণ প্রজন্ম এখন অনেক স্মার্ট, মুঠোফোন ও হাই স্পিড ইন্টারনেটের বদৌলতে তাদের হাতে এখন চয়েজ করার অনেক অপশন, তারা ভালো গল্পের পাশাপাশি স্ক্রিনে হলিউড ধাঁচের ভিএফএক্সের খেলা আশা করে। এই সব কিছু চিন্তা করেই ডিরেক্টর মেহেদি হাসিব গতানুগতিকের বাহিরে গিয়ে নির্মাণ করছেন ওয়েব সিরিজ রহস্যে আর রোমাঞ্চে ভরা থাকে সিক্রেট সার্ভিস এজেন্টদের জীবন, কিন্তু নিজের মামার ল্যাবে ঘটে যাওয়া এক বিশেষ কারন এজেন্ট মুরাদের জীবনকে নিয়ে যায় এক অন্য উচ্চতায় কি ঘটেছিলো মামার ল্যাবে? কেনো মুরাদের এতো শত্রু? মুরাদ কি পারবে ইতিহাসের সবচাইতে স্মার্ট শত্রুর মোকাবিলা করতে? পারবে বাংলাদেশকে রক্ষা করতে এক ভয়ংকর শত্রুর হাত থেকে? দর্শক এসব প্রশ্নের উত্তর পেয়ে যাবেন ওয়েব সিরিজ  সিজনে।

Thank you for reading this post, don't forget to subscribe!

যা মুক্তি পেতে পাচ্ছে আগামী ১৩ই সেপ্টেম্বর আলোচিত ও জনপ্রিয় অনলাইন প্ল্যাটফর্ম বিঞ্জ-এ ! ৭ পর্বের এই একশ্যন থ্রীলারে অভিনয় করেছেন সময়ের জনপ্রিয় অভিনেতা শরীফুল রাজ ও টয়া, সাথে আরও আছেন মুকিত জাকারিয়া , শক্তিশালী অভিনেতা সুমন আনোয়ার, মাসুম বাশার , আমীরুল ইসলাম ও তানভির সহ অনেকেই । পরিচালক মেহেদি হাসিব জানান, গল্পের প্রয়োজনে ও চিত্রনাট্য বিশ্বাসযোগ্য ভাবে ফুটিয়ে তোলার প্রয়োজনে বানাতে হয়েছিলো ৫ টি ভিন্ন ভিন্ন
ব্যাতিক্রমধর্মী সেট সেই সাথে একটি বিশাল ক্রোমা সেট। বাজেট ও পরিপার্শ্বিকতার সমন্বয় ঘটাতে, ১৭ টি ভিন্ন ভিন্ন জোনে ৭ পর্বের ইনিফিনিটি ওয়েব সিরিজটির শুটিং শেষ করতে হয়েছিলো মাত্র ৭ দিনেই যার মধ্যে বেশ কয়েকদিন একটানা ২০ থেকে ২২ ঘন্টা শুটিং করতে হয়। সিরিজে ব্যাবহার করা হয়নি কোনও ট্রাইপড, মানে এতে স্থির কোনো শট নেয়া হয়নি। পনি আবেদিনের ক্রিয়েটিভ ডাইরেকশনে ও কস্টিউমে সিরিজটির স্ক্রিপ্ট রেডি করেছেন ম্যাক্স রহমান এবং ক্যামেরায় ছিলেন ডিওপি রাজু রাজ। মিউজিক করেছেন এল এম জি বিটস এর সুভ্র । সেটের দায়িত্বে ছিলেন সুমন। এই ওয়েব সিরিজের এক্সিকিউটিভ প্রডিউসার ও প্রডাকশন হাউজ মোশনরক এন্টারটেইনমেন্ট এর কর্ণধার মাসুদুল হাসান, এক প্রশ্নের জবাবে সে জানান,

গল্প, প্লট, পারফেক্ট কাস্টিং , সেট, আধুনিক ভি এফ এক্স, মিউজিক সবকিছুর চমৎকার করে বানানো হয়েছে ‘ইনফিনিটি’ ওয়েব সিরিজটি, আশা করি দর্শকেরা নতুন কিছু দেখতে পাবে।

Loading