৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৮:৩৬
শিরোনাম:

দেশের মানুষ লাঙ্গল প্রতীকে ভোট দিতে উন্মুখ হয়ে আছে : জি এম কাদের

ঢাকা-৫ আসনে মীর আবদুস সবুর আসুদ এবং নওগাঁ-৬ আসনের উপনির্বাচনে কাজী গোলাম কবিরকে মনোনয়ন দিয়েছে জাতীয় পার্টি (জাপা)। শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে এ তথ্য জানান জাপা চেয়ারম্যানের ডেপুটি প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী।

Thank you for reading this post, don't forget to subscribe!

জালালী জানান, শনিবার দলের জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জি এম কাদের এমপির সভাপতিত্বে মনোনয়ন বোর্ড তাদের প্রার্থিতা চুড়ান্ত করেছেন। তিনি বলেছেন, প্রতিটি উপ-নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থীরা শেষ মুহুর্ত পর্যন্ত মাঠে থাকবে। তাই চুড়ান্ত বিজয়ের লক্ষ্যে সর্ব শক্তি নিয়েই ভোটের মাঠে থাকবে জাতীয় পার্টি।

নির্বাচনে বিজয়ের জন্যই লড়বে জাতীয় পার্টির প্রতিটি নেতাকর্মী। পার্টির চেয়ারম্যানের বনানী কার্যালয়ে ঢাকা-৫ ও নওগাঁ-৬ আসনের উপ-নির্বাচনে প্রার্থীদের সাক্ষাৎকার গ্রহণকালে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের একথা বলেন।

Loading