ডয়চে ভেলে বাংলার সাপ্তাহিক ইউটিউব টক শো-তে বিএনপি মহাসচিব বলেন, এই মুহূর্তে তারেক রহমান দেশে ফিরুন দলই তা চায় না । তার দেশে ফেরা সরকারই বন্ধ করে দিয়েছেন৷ যেসব মামলাতে একতরফা রায় দিয়ে দিয়েছেন, যাবজ্জীবন কারাদণ্ড এবং ৩৬-৩৭টা মামলায় তার অন্য সাজাও হয়েছে৷ সুতরাং এই মুহূর্তে তার দেশে ফেরাটা দলই মনে করছে না নিরাপদ হবে৷ দলের সার্বিক নেতৃত্বেও এর ফলে সংকট সৃষ্টি হতে পারে৷
Thank you for reading this post, don't forget to subscribe!বিভিন্ন সময়ে তারেক রহমানের মেয়ে জাইমা রহমানকেও দলের দায়িত্বে নিয়ে আসার কথা শোনা গেছে৷ তবে এমন তথ্যকে মনগড়া বলে দাবি করেন বিএনপির মহাসচিব৷ তিনি বলেন, বাংলাদেশের সাংবাদিকরা মাঝেমধ্যে গল্প তৈরি করতে পছন্দ করেন এবং তা নিয়ে আলোচনাও হয়৷ এটা জাতিগত বিনোদনও বটে৷
মির্জা ফখরুল বলেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান সুস্থ রয়েছেন, খালেদা জিয়াও যথেষ্ট সক্ষম রয়েছেন বলে মনে করেন মির্জা ফখরুল৷ ফলে মামলা থেকে বের হয়ে আসতে পারলে বা কোনোভাবে ‘রাজনৈতিক পটপরিবর্তন’ হলে খালেদা জিয়াই দেশের নেতৃত্ব দিতে সম্পূর্ণ সক্ষম।
১৫ আগস্ট খালেদা জিয়ার জন্মদিনে উপহার পাঠালেও পরবর্তীতে তা প্রত্যাহার করার সংবাদ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ হয়েছে৷ তবে এর সত্যতা নিয়েও সন্দেহ প্রকাশ করেন মির্জা ফখরুল৷ তিনি বলেন, চীনা দূতাবাসের পক্ষ থেকে এমন কোনো বক্তব্য আসেনি, এসেছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে৷ আমরা নিজেরাও কনফিউজড৷ চীনের ক‚টনীতি এতটা কাঁচা নয়৷
বিএনপি এখন রাজনীতির ঠিক পথেই আছে বলে মনে করেন মির্জা ফখরুল৷
![]()