২৭শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৯:০০
শিরোনাম:

দারুস সালামে এক সিরিয়াল রেপিস্টকে গ্রেপ্তার করেছে র‌্যাব

শনিবার রাতে বাংলা কলেজের সামনে থেকে সৈয়দ মনির হোসাইন ওরফে মশিউর ওরফে মইনুল ইসলাম (৩৪) নামের ওই রেপিস্টকে গ্রেপ্তার করা হয়।

Thank you for reading this post, don't forget to subscribe!

র‌্যাব-৪ এর সহকারী পুলিশ সুপার মো. জিয়াউর রহমান চৌধুরী বলেন, গ্রেপ্তার সৈয়দ মনির হোসাইন কৌশলে একজন ভুক্তভোগীকে মোবাইল ফোনে গত ৮ মাস ধরে ইমো, হোয়াটসঅ্যাপসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ফুসলিয়ে আপত্তিকর ছবি সংগ্রহ করে। অবৈধ সম্পর্ক স্থাপনের পাশাপাশি টাকা না দিলে সেসব আপত্তিকর ছবি, অডিও, ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেয়ারও হুমকি দেন।

তিনি বলেন, গ্রেপ্তার মনির পেশায় স্যানিটারি মেকানিক এবং জিজ্ঞাসাবাদ ও তথ্য উপাত্ত থেকে জানা যায়, তিনি একজন সিরিয়াল রেপিস্ট। এছাড়াও তিনি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশের বিভিন্ন জেলার স্কুল-কলেজ পড়ুয়া মেয়েদের মোবাইল নম্বর সংগ্রহ করে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন করতেন। এক পর্যায়ে তাদের ঘনিষ্ঠ ও আপত্তিকর ছবি ইন্টারনেটে ছড়িয়ে দেয়ার হুমকি দিয়ে ধর্ষণ করছিলেন এবং আপত্তিকর ছবিগুলো ডিলিট করতে টাকা দাবি করছিলেন।

Loading