২৬শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১:১৫
শিরোনাম:

মসজিদে বিস্ফোরণে পুলিশের করা মামলার আলামত বুঝে পেয়েছে সিআইডি

রোববার মামলার আলামত ও কাগজপত্র সিআইডিকে হস্তান্তর করা হয়েছে। পশ্চিম তল্লা এলাকায় বাইতুস সালাত জামে মসজিদে ভয়াবহ বিস্ফোরণের নয় দিন পর পুড়ে যাওয়া বিভিন্ন আসবাব আলামত হিসেবে জব্দ করে ফতুল্লা থানা পুলিশ।

Thank you for reading this post, don't forget to subscribe!

সিআইডির পরিদর্শক বাবুল হোসেন জানান, আমরা আলামত দেখেছি এবং কাগজপত্র বুঝে পেয়েছি। পুলিশের মালখানায় আলামত রয়েছে। আমরা দ্রুত তদন্ত এগিয়ে নিয়ে যাচ্ছি। আশা করছি দ্রুতই ফলাফল দিতে পারব।

এর আগে রোববার ফতুল্লা মডেল থানার এসআই হুমায়ুন কবির বাদী হয়ে মসজিদে বিস্ফোরণের ঘটনায় গাফিলতির অভিযোগ এনে মামলাটি দায়ের করেন।

৪ সেপ্টেম্বর রাতে নারায়ণগঞ্জের পশ্চিম তল্লা বাইতুস সালাত জামে মসজিদে এশার নামাজ চলাকালে বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় দগ্ধ ৩৮ জনকে ঢাকা মেডিকেলের শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় ৩১ জন মৃত্যুবরণ করেন। একজন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বাকি পাঁচজনকে আইসিউতে রাখা হয়েছে।

এ ঘটনায় জেলা প্রশাসন, ফায়ার সার্ভিস, তিতাস, ডিপিডিসি ও সিটি করপোরেশন থেকে পৃথক পাঁচটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো কমিটি তদন্ত প্রতিবেদন দাখিল করেনি।

Loading