২৬শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ১১:১৩
শিরোনাম:

কনস্টেবল রুবেল শর্মা কারাগারে

অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যা মামলায় কক্সবাজারে গ্রেফতার কনস্টেবল রুবেল শর্মাকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

Thank you for reading this post, don't forget to subscribe!

সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে জেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না ফারহা এ সংক্রান্ত আদেশ দেন।

এর আগে, তাকে আদালতে হাজির করে র‌্যাব। প্রাথমিক শুনানি শেষে রুবেলকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক। র‌্যাব-১৫-এর কক্সবাজার ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর মেহেদী হাসান জানান, সিনহা হত্যা মামলায় গ্রেফতার আসামিদের জিজ্ঞাসাবাদে রুবেল শর্মার নাম উঠে আসে। এরপর গতরাতে তাকে র‌্যাব কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে সিনহা হত্যায় জড়িত সন্দেহে রুবেল শর্মাকে গ্রেফতার দেখানো হয়। সে ওসি প্রদীপের ঘনিষ্ঠ বলে জানা গেছে। গত ৩১ জুলাই টেকনাফের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান।

Loading