২৬শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৯:৪৬
শিরোনাম:

অনির্দিষ্টকাল ফেরি বন্ধ শিমুলিয়া-কাঁঠালবাড়িতে, দুর্ভোগ সীমাহীন

শিমুলিয়া-কাঁঠালবাড়ি রুটে নাব্য সংকটে ফেরি চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে যাওয়ায় দুর্ভোগ চরম রূপ ধারণ করেছে।

Thank you for reading this post, don't forget to subscribe!

সোমবার (১৪ সেপ্টেম্বর) যাত্রীরা ঘাটে এসে পড়ছেন বিড়ম্বনায়। অনেকে গাড়ি রেখে ঝুঁকি নিয়ে লঞ্চ-স্পিড বোটে করে পদ্মা পার হচ্ছেন। আবার অনেকে ফিরে যাচ্ছেন। তবে পণ্যবাহী ট্রাক চলাকরা  ঘাটেই অপেক্ষায় রয়েছেন।

এদিকে নাব্য ফেরাতে লৌহজং টার্নিং চ্যানেলে চলছে ড্রেজিং। তবে কবে নাগাদ ফেরি সচল হবে তা নিশ্চিত করতে পারেনি ঘাট কর্তৃপক্ষ।
৯ দিন বন্ধ থাকার পর সীমিত চালুর দুদিনের মাথায় ফেরি আবার বন্ধ হয়ে যাওয়ায় ক্ষুব্ধ ঘাট ব্যবহারকারীরা।

বিআইডব্লিউটিএর অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. সাইদুর রহমান জানান, চ্যানেল সচলের চেষ্টা চলছে। এ রুটের ১৭টি ফেরির চারটি অন্যত্র পাঠানো হয়েছে। বাকি ১৩টি অলস বসে আছে।

Loading