২৮শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৬:৩১
শিরোনাম:

বদলগাছীতে ১৫ বোতল আমদানি নিষিদ্ধ ভারতীয় ফেন্সিডিলসহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নওগাঁ জেলার বদলগাছী থানায় ১৫ বোতল আমদানি নিষিদ্ধ ভারতীয় ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে বদলগাছী থানা পুলিশ। গ্রেফতাকৃত আসামী হলেন, মোঃ হারুন।

Thank you for reading this post, don't forget to subscribe!

থানা পুলিশ সূত্রে জানা যায়, নওগাঁ জেলার পুলিশ সুপার প্রকৌশলী জনাব মোঃ আবদুল মান্নান মিয়া বিপিএম (সেবা) মহোদ্বয়ের নির্দেশক্রমে অতিরিক্ত পুলিশ সুপার (মহাদেবপুর সার্কেল) জনাব আবু সালেহ মোঃ আশরাফুল আলম এর নেতৃত্বে, বদলগাছী থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ চৌধুরী জোবায়ের আহাম্মদ বদলগাছী থানা, নওগাঁ এর সার্বিক তত্বাবধানে এএসআই মিথন, এএসআই মোঃ হুমায়ন গত ১৪/০৯/২০২০ ইং তারিখে বিশেষ অভিযান পরিচালনা করে বদলগাছী থানা এলাকা হতে উক্ত আসামীকে গ্রেফতার করা হয়।

বদলগাছী থানার অফিসার ইনচার্জ (ওসি) চৌধুরী জোবায়ের আহাম্মদ তার গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, তার বিরুদ্ধে বদলগাছী থানায় মাদক দ্রব্য আইনে মামলা দায়ের হয়েছে।

Loading