২৮শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৬:৩৮
শিরোনাম:

চুয়ডাঙ্গার দর্শনা আন্তর্জাতিক রেল বন্দর দিয়ে ভারত থেকে পেয়াজ রপ্তানি বন্ধ

মনিরুজ্জামান সুমন,চুয়াডাঙ্গা প্রতিনিধি :  দর্শনা আন্তর্জাতিক রেল বন্দর দিয়ে ভারত থেকে পেয়াজ রপ্তানি বন্ধ করে দেয়া হয়েছে। মঙ্গলবার থেকে আপাতত পেয়াজের চালান আর আসবেনা বলে জানা গেছে। এ খবর ছড়িয়ে পড়তেই প্রতি কেজি ৪০ টকার পেয়াজ এখন ৮০/৮৫ টাকা দরে কিনতে হচ্ছে। কৃত্রিম সংকট ধরাতে ও বেশী লাভের আসাই কেউ কেউ গুদাম জাত করছে বলেও খবর শোনা যাচ্ছে । বাজার মনিটর জরুরি হয়ে পড়েছে। দর্শনা সি এন্ড এফ এজেন্ট ও আমদানি কারক রফিকুল ইসলাম সাংবাদিকদের জানিয়েছেন আগের দিন সোমবার ১৬শ ৫৩ মেট্রিক টন পেয়াজ নিয়ে ভারতের একটি ইনজিন সহ র‌্যক(৪২ওয়াগন) দর্শনা বন্দরে প্রবেশ করে।

Thank you for reading this post, don't forget to subscribe!

ভারতীয় পেয়াজ ভর্তি ৪২ টি ওয়াগনের মধ্যে ১০টি ওয়াগন দর্শনা বন্দরে খালাস করা হয়, বাকি ওয়াগন নওয়া পাড়ার উদ্দেশ্য
পাঠানো হয়। আমদানি কারক রফিকুল ইসলাম জানান আজ মঙ্গলবার থেকে আপাতত ভারত থেকে দর্শনা হয়ে পেয়াজ
রপ্তানি করবে না বলে ভারতীয় সি এন্ড এফ, এক পত্রে আমাদেরকে জানিয়েছেন। দর্শনা সি এন্ড এফ এসোসিয়েশনের
সাধারণ সম্পাদক আতিয়ার রহমান হাবু জানান,ভারতীয় সি এন্ড এফ এর পক্ষ থেকে আমাদের এ খবরটি জানিয়েছেন।
দর্শনা আন্তর্জাতিক রেল স্টেশনের সুপারিনটেনডেন্ট মীর লিয়াকত হোসেন বলেন চলতি বছরের এপ্রিল মাস থেকে
সেপ্টেম্বরের ১৪ তারিখ পর্যন্ত ভারত থেকে পেয়াজ রপ্তানি অব্যাহত রয়েছে, তবে ভারত থেকে পেয়াজ আসবে না এমন
কোন নির্দেশনা কতৃপক্ষ আমাদেরকে জানাননি।

দর্শনা শুল্ক স্টেশনের এসি (সহকারী কমিশনার) জাহাংগীর হোসেন জানান উর্ধতন কতৃপক্ষ বিষয়টি আমাদের জানায়নি,
তবে বিভিন্ন মাধ্যমে খবরটি শুনেছি। কিন্তু ভারত থেকে পেয়াজ আসা বন্ধের কথা এলাকায় ছড়িয়ে পড়লে এ এলাকার হাটে বাজারে যে পেঁয়াজ ৩৫/৪০ টাকা প্রতি কেজি বিক্রি করতে দেখা গেছে সে পেয়াজ মঙ্গলবার ৮০/৮৫ টাকাই বিক্রি হচ্ছে বলে ক্রেতা হাবলু ও তরিকুল ইসলাম জানান । পেয়াজের বাজার নিয়ন্ত্রনে কি ব্যবস্থা নেওয়া হতে পারে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার দিলারা রহমান জানান বিষয়টি খোঁজ খবর নিয়ে প্রয়োজনিয় ব্যবস্থা নেয়া হবে ,
তা ছাড়া বাজার নিয়ন্ত্রণের জন্য মনিটরিং ব্যবস্থা চলমান রয়েছে।

Loading