২৮শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৮:২৪
শিরোনাম:

বদলগাছীতে ৬ কেজি গাঁজাসহ আটক ২

নওগাঁর বদলগাছীতে ৬ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। আটককৃতরা হলেন উপজেলার চকমথুর গ্রামের মৃত বেলাল হোসেনের ছেলে হেলাল হোসেন উপজেলার মাহমুদপুর গ্রামের আবুল হোসেনের ছেলে রাসেল।

Thank you for reading this post, don't forget to subscribe!

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল ১৪ জুলাই (মঙ্গলবার) রাত ১০টায় বদলগাছী থানার এসআই গোরাঙ্গ মোহন রায় সঙ্গীয় ফোর্সসহ মথুরাপুর ইউনিয়নের মাহমুদপুর গ্রামে আবুল হোসেনের বাড়িতে অভিযান চালিয়ে চটের ব্যাগে মোড়ানো ৬ কেজি গাঁজাসহ উক্ত দুই মাদক ব্যবসায়ীকে আটক করে।

এ সময় তারা গাঁজাগুলো বিক্রির উদ্দেশ্যে বাড়ি থেকে বের হচ্ছিল। কুখ্যাত হেলাল হোসেন আবুল হোসেনের জামাই।

একাধিক মাদক মামলায় আবুল হোসেন বর্তমানে জেল হাজতে রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বদলগাছী থানার (ওসি) চৌধুরী জোবায়ের আহাম্মদ তাদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, তাদের বিরুদ্ধে বদলগাছী থানায় মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।

Loading