মোঃ ফারুক হোসেন বদলগাছীঃ নওগাঁর বদলগাছীতে ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির আওতায় নারী ও শিশু সহিংসতা প্রতিরোধ (ইএমবি) প্রকল্পের আওতায় স্বামী কর্তৃক শারিরীক নির্যাতনের শিকার ভুক্তভোগী ইয়াসমিনকে চিকিৎসা সহায়তা বাবদ নগদ ৫,০০০ (পাঁচ হাজার) টাকা প্রদান করা হয়েছে। বদলগাছী উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মুহাম্মদ আবু তাহির নিজ কার্যালয়ে গতকাল সোমবার সকাল আনুমানিক ১০.০০ ঘটিকায় নির্যাতিতা ইয়াসমিনের বাবার হাতে এ সহায়তার অর্থ তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন পিও (সিইপি) ব্র্যাক, মোঃ মোমিনুল ইসলাম, ইভাওসি উপজেলা কমিটির সভাপতি মোঃ মনিরুজ্জামান, সাধারণ সম্পাদক পারভেজ আহম্মেদ ও ভূক্তভোগী ইয়াসমিনের মা আঙ্গুরী বেগম।
Thank you for reading this post, don't forget to subscribe!বর্তমানে নির্যাতিতা ইয়াসমিন বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। নির্যাতিতা ইয়াসমিনের স্বামীর বাড়ি উপজেলার চকমথুর গ্রামে। গত ৬ সেপ্টেম্বর সকালে মাদকাসক্ত স্বামী মোঃ জিহাদ হোসেন মারপিট করে এতে নির্যাতিতা ইয়াসমিন গুরুতর আহত হয়। খবর পেয়ে ইয়াসমিনের বাবা মোঃ আব্দুর রশিদ বাদী হয়ে তাৎক্ষনিকভাবে বদলগাছী থানায় অভিযোগ দায়ের করলে থানা পুলিশ নির্যাতিতা ইয়াসমিনকে উদ্ধার করে। ব্র্যাকের পিও মোঃ মোমিনুল ইসলাম জানায়, মাত্র ১০ মাস আগে উপজেলার সাদিশপুর গ্রামের মোঃ জিহাদ হোসেন এর সঙ্গে ইয়াসমিনের বিয়ে হয়। বিয়ের পর থেকেই জিহাদ তার স্ত্রী ইয়াসমিনকে যৌতুক সহ বিভিন্ন অযুহাতে প্রায় মারধর করতো।
![]()