২৮শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৪:৫২
শিরোনাম:

কক্সবাজারের এসপিসহ ৬ কর্মকর্তাকে বদলি

কক্সবাজারের আলোচিত পুলিশ সুপার (এসপি) এ বি এম মাসুদ হোসেনসহ বাহিনীটির ছয় ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ বদলির আদেশ দেয়া হয়।

Thank you for reading this post, don't forget to subscribe!

আদেশে মাসুদ হোসেনকে রাজশাহীর পুলিশ সুপার হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে। অন্যদিকে মো. হাসানুজ্জানকে বদলি করা হয়েছে কক্সবাজারের পুলিশ সুপার হিসেবে। তিনি বর্তমানে এ পদে ঝিনাইদহে দায়িত্ব পালন করছেন।

গত ৩১ জুলাই সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান কক্সবাজারে পুলিশের গুলিতে নিহত হওয়ার পর এ বি এম মাসুদ হোসেনের দায়িত্বহীনতার অভিযোগ ওঠে। নিহতের পরিবার থেকে দায়ের করা মামলায় তার নাম উল্লেখ করার আবেদন করলেও তা খারিজ করে দেন আদালত। তবে এ ঘটনায় গ্রেফতার করা হয়েছে ওসি প্রদীপ কুমার দাস এবং এসআই লিয়াকতসহ পুলিশের সাত সদস্যকে।

Loading