৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ভোর ৫:০৯
শিরোনাম:

উপ-কমিটি, জেলা-উপজেলা, মহানগর ও সহযোগী সংগঠনের চূড়ান্ত কমিটি ৭ দিনের মধ্যে জমা দিতে হবে: ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেন, দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সম্পাদকরা এখনও উপ-কমিটি জমা দেয়নি, তাদেরকে ৭দিনের মধ্যে সংশ্লিষ্ট চেয়ারম্যানদের সঙ্গে পরামর্শক্রমে কমিটি জমা দিতে হবে।

Thank you for reading this post, don't forget to subscribe!

তিনি বলেন, সারাদেশের ৮টি বিভাগীয় কমিটি গঠনে দলের যুগ্ম-সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক ও সভাপতিমণ্ডলীর সদস্যরা দায়িত্বে থাকবেন ও বিভাগীয় কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্যরা থাকবেন। যেসব জেলা ও মহানগর সম্মেলন হয়নি, তাদের কমিটি গঠন করতে হবে। এরআগে ওয়ার্ড, ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে সম্মেলন করতে হবে। তবে দলের উপ-কমিটিগুলোতে ত্যাগীদের মূল্যায়ন করতে হবে। স্বজনপ্রীতি দেখানো যাবে না।

ওবায়দুল কাদের বলেন, ৬১টি ইউনিয়ন, ৩ টি জেলা পরিষদ ও ৯টি উপজেলা পরিষদ নির্বাচনে যারা প্রার্থী হতে আগ্রহী, তাদের ২০ সেপ্টেম্বেেরর মধ্যে দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ে থেকে মনোনয়নপত্র সংগ্রহ এবং জমা দিতে হবে।

তিনি আরও বলেন, আগামী ২৮ সেপ্টেম্বর শেখ হাসিনার ৭৪তম জন্মবার্ষিকী পালনে স্বাস্থ্যবিধি মেনে মিলাদ মাহফিল, দোয়া ও সীমিত পরিসরে দেশের মসজিদ, মন্দির, গীর্জা ও প্যাগোডায় দোয়া ও প্রার্থনার আয়োজন করুন।

বুধবার গণভবনে সভাপতিমণ্ডলীর সভা শেষে দলীয় সভাপতির শেখ হাসিনার নির্দেশণা অনুযায়ী তার বাসভবনে ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

Loading