নইন আবু নাঈম, নিজস্ব সংবাদদাতাঃ বাগেরহাটের শরণখোলায় সড়ক দুর্ঘটনায় রেনু বেগম (৫০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকাল ১১টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনের সড়কে। নিহত রেনু বেগম হাসপাতাল সংলগ্ন এলাকার বাসিন্দা কাঠ মিস্ত্রি শহিদ শেখের স্ত্রী। নিহতের ছেলে আলামিন শরীফ জানান, রাস্তা পার হওয়ার সময় ওলিয়ার রহমান নামে এক দ্রুতগামী মটরসাইকেল চালক তার মাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়।
Thank you for reading this post, don't forget to subscribe!এতে তিনি গুরুতর আহত হন এবং উপজেলা স্বাস্থ্য কমপ্রেক্সে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১২টার দিকে তার মৃত্যু হয়। শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. এসএম ফয়সাল আহম্মেদ জানান, অভ্যন্তরীণ রক্তক্ষরণে ওই নারীর মৃত্যু হয়েছে। শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসকে আব্দুল্লাহ আল সাইদ জানান, পুলিশ হাসপাতাল থেকে ওই নারীর লাশ উদ্ধার করা হয়েছে। নিহতের পরিবার মামলা করলে পরপর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
![]()