২৮শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৬:৫৭
শিরোনাম:

নওগাঁর বদলগাছীতে চুরি, ডাকাতি ও মাদক নির্মূলে বিট পুলিশিং কমিটির উদ্যোগে আলোচনা সভা।

মোঃ ফারুক হোসেন বদলগাছী উপজেলা নওগাঁ : নওগাঁ জেলার বদলগাছী উপজেলার মিঠাপুর ইউনিয়নের বিট পুলিশিং কমিটির উদ্যোগে গত ১৬ই সেপ্টেম্বর, ২০২০ইং বেলা আনুমানিক ১১:৩০ ঘটিকায় মিঠাপুর ইউনিয়ন পরিষদ হল রুমে পরিষদের সকল মেম্বার ও এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গের নিয়ে বদলগাছী থানার এসআই গৌরাঙ্গ চন্দ্র রায়ের আহ্বানে এক জরুরি সভার আয়োজন করা হয় এবং সভায় এলাকার চুরি, ডাকাতি এবং মাদক নির্মূলে মহাপরিকল্পনার আলোচনা করা হয়েছে।

Thank you for reading this post, don't forget to subscribe!

বদলগাছী ইউনিয়নের মিঠাপুর গ্রামে বিভিন্ন সময় চুরির ঘটনা দিন দিন বৃদ্ধি পাওয়ায় এবং মাদকের উপদ্রপ নির্মূলে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় সভাপতিত্ব করেন মিঠাপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ ফিরোজ হোসেন।

প্রধান অতিথির বক্তব্য রাখেন বদলগাছী থানার ওসি তদন্ত জনাব মোঃ রফিকুল ইসলাম, তিনি বলেন “মাদকের সুপারিশ নিয়ে কোন মেম্বার থানায় গেলে তাকে ও আসামী বানিয়ে আইনের আওতায় আনা হবে,
তিনি আরো বলেন আমি এলাকায় চুরি ডাকাতি ও মাদক নির্মূলে সবার একান্ত সহযোগিতা কামনা করছি”।

এছাড়াও বিশেষ অতিথির বক্তব্য রাখেন বদলগাছী থানার এসআই মোঃ আবু বক্কর সিদ্দিক, আওয়ামী লীগের ইউনিয়ন সভাপতি জনাব আহসান হাবীব, জগপারা দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশ্বনাথ, নওগাঁ জেলা দুর্নীতি দমন বিরোধী সংগ্রাম পরিষদের সভাপতি এনামুল কবীর, মেম্বার ও প্যানেল চেয়ারম্যান সাধন কুমার মন্ডল, মেম্বার নয়ন, সাবেক মেম্বার মোঃ আব্দুল গফুর, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশীদ, বক্তারা বলেছেন স্ব-স্ব ওয়ার্ডে মেম্বারদের সহায়তায় কমিটি গঠনের মাধ্যমে বিট পুলিশিং কমিটির সেবা প্রসারিত করে চুরি ডাকাতি ও মাদক নির্মূলের মহাপরিকল্পনা বাস্তবায়ন করা সম্ভব।

Loading