৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৮:৩৭
শিরোনাম:

আবারও আন্দোলনে হাটহাজারী মাদরাসা শিক্ষার্থীরা, আল্লামা শফীর কার্যালয় ভাঙচুর (ভিডিও)

হাটহাজারী শিক্ষার্থীদের দাবি পূরণ না হওয়ায় বৃহস্পতিবার বেলা সাড়ে এগারোটার দিকে মাদরাসার মাঠে পুনরায় অবস্থান নেন। জানা যায়, আল্লামা আহমদ শফি গোপন বৈঠক করে। বৈঠকে পরীক্ষা চলাকালীন সময়ে মাদরাসা বন্ধের আলোচনা হয়। এমন সংবাদ ছাত্রদের মধ্যে ছড়িয়ে পড়ছে ছাত্ররা মাইকে ঘোষণা দিয়ে মাঠে নামে। এতে উত্তাল হয়ে ওঠে মাদরাসা মাঠ। মানবজমিন ও আওয়ার ইসলাম

Thank you for reading this post, don't forget to subscribe!

আন্দোলনকারীরা ক্ষিপ্ত হয়ে হেফাজত ইসলামের আমির আল্লামা আহমদ শফী, সহযোগী পরিচালক আল্লামা শেখ আহমদ, আল্লামা ওমর ফারুক ও মাদরাসার শিক্ষা ভবনে ভাঙচুর চালায়।

খবর পেয়ে হাটহাজারী উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ, র‌্যাব, বিভিন্ন গোয়েন্দা সংস্থা দ্রুত ঘটনাস্থলে পৌঁছালেও মাদরাসার সব গেইট বন্ধ থাকায় ভেতরে প্রবেশ করতে পারেনি। পরে আইনশৃঙ্খলা রক্ষায় সতর্কবস্থায় বাইরে অবস্থান করছেন। প্রশাসন যাতে মাদরাসার ভিতরে ঢুকে কোনো ধরনের হস্তক্ষেপ না করেন এজন্য মাদরাসার ছাত্ররা মসজিদের মাইকে বারবার মাইকিং করছিলেন।

https://www.youtube.com/watch?v=vzksZETafig&feature=emb_logo

Loading