২৮শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৫:৪০
শিরোনাম:

রাজধানীর ডেমরা খালে নিখোঁজ হওয়ার ১৭ ঘণ্টা পর শিশু আকাশীর মৃতদেহ উদ্ধার

রাজধানীর ডেমরার বামৈল এলাকায় ডিএনডি খালে চার বান্ধবী মিলে গোসল করতে গিয়েছিলো বুধবার দুপুরে। তাদের মধ্যে ১৩ বছরের আকাশী পানিতে তলিয়ে যায়।

Thank you for reading this post, don't forget to subscribe!

ফায়ার সার্ভিসের উদ্ধার টিম মেয়েটিকে খোঁজা শুরু করলেও রাত ১০টা পর্যন্ত তার সন্ধান মেলেনি। রাতে পানির নিচে অভিযান চালানো সম্ভব নয় বলে সকালে আবার উদ্ধার কাজ শুরুর সিদ্ধান্ত হয়। সকাল সাড়ে ছয়টার দিকে তার মরদেহ খুঁজে পাওয়া যায়।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ডেমরা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. জাকারিয়া বলেন, বুধবার দুপুরে বৃষ্টির সময় প্রতিবেশী তিন খেলার সাথী নিয়ে ডিএনডি খালে গোসল করতে আসে আকাশী। সাঁতার কাটার এক পর্যায়ে আকাশী দুর্বল হয়ে পড়লে তার খেলার সাথী জুঁইকে (৮) আঁকড়ে ধরে।  এ সময় তারা দু’জনেই পানিতে ডুবে যায়।

স্থানীয় একটি ছেলে বিষয়টি খেয়াল করে জুঁইকে উদ্ধার করতে পারলেও আকাশীকে খুঁজে পায়নি।  মেয়েটির খেলার সাথিরা বাড়িতে গিয়ে ভয়ে বিষয়টি গোপন রাখে। পরবর্তীতে বিকালে আকাশির মা-বাবা তাকে খুঁজে না পেয়ে জুঁইসহ তার বান্ধবীদের জিজ্ঞেস করলে জুঁই ভয়ে ভয়ে ডুবে যাওয়ার ঘটনা বলে।

Loading