২৮শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৫:০৮
শিরোনাম:

নওগাঁয় ২৬ কেজি গাঁজাসহ ২ ব্যবসায়ী আটক

নওগাঁয় একটি পিক-আপ ভ্যানে করে নিয়ে যাওয়ার সময় ২৬ কেজি গাঁজাসহ ২ ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৫। গত ১৫ তারিখ রাত আনুমানিক ১০:০০টার দিকে নওগাঁ সদর উপজেলার বরুনকান্দী বাইপাস এলাকার অতিথি ফিলিং স্টেশন সংলগ্ন চার মাথা থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন কুমিল্লা জেলার ব্রাহ্মনপাড়া উপজেলার দেউশ গ্রামের রওশন আলীর ছেলে স্বপন (৪৮) এবং একই জেলার কসবা উপজেলার মন্দবাগ গ্রামের আয়েজ উদ্দিনের ছেলে আমির হোসেন (৩৮)।

Thank you for reading this post, don't forget to subscribe!

র‌্যাব-৫ মোল্লাপাড়া সিপিএসসির অতিরিক্ত পুলিশ সুপার এটিএম মাইনুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে একটি মিনি পিক-আপে করে ২৬কেজি ওজনের ১৩টি প্যাকেটে করে ২৬ কেজি গাঁজা নিয়ে যাওয়ার সময় তাদেরকে আটক করা হয়। তাদের কাছ থেকে একটি পিক-আপসহ ২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। তিনি বলেন, আটককৃতদের বিরুদ্ধে নওগাঁ সদর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে। বুধবার ওই দুই ব্যবসায়ীকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেন।

Loading