মোঃ ফারুক হোসেন, প্রতিনিধি বদলগাছী, নওগাঁঃ
Thank you for reading this post, don't forget to subscribe!দীর্ঘ প্রায় ছয় মাস (করোনা ভাইরাস: কোভিড-১৯) এর কারণে বন্ধ থাকার পর আবারও গত ১৯ মার্চ বুধবার হতে ঐতিহাসিক প্রত্নতাত্তিক নিদর্শন পাহাড়পুর বৌদ্ধবিহার জাদুঘরটি খুলে দিয়েছে বিহার কর্তৃপক্ষ। দীর্ঘদিন পর পাহাড়পুর জাদুঘর খুলে দেওয়ায় দর্শনার্থী, ব্যবসায়ী ও স্থানীয়রা খুশি হয়েছেন। স্বাস্থ্যবিধি মেনে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হয়েছে বিহারটি। কর্মচারী, নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশত, ব্যাটালিয়ন আনসার সদস্য, ব্যবসায়ী ও স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।
টিকিট কাউন্টার খোলার পর দর্শনার্থীরা কাউন্টারে গিয়ে টিকিট সংগ্রহ করে বৌদ্ধবিহারের ভেতরে প্রবেশ করছেন। যার ফলে দোকানপাটগুলোতে বেড়েছে কেনা-বেচা।
বৌদ্ধবিহারের ভেতরে প্রবেশ করে সরেজমিনে দেখা যায়, শ্রমিকেরা বাগান পরিচর্যা ও রাস্তাঘাট পরিচ্ছন্নতার কাজে ব্যস্ত সময় পার করছে। বেশকিছু দর্শনার্থী ঘুরে বেড়াচ্ছেন। তবে বৌদ্ধবিহারের মূল মন্দিরের সিঁড়ি ভাঙা থাকায় সেখানে যেতে পারেনি অনেকে।
গেটের নিরাপত্তার দায়িত্বে থাকা একজন বলেন, সকল দর্শনার্থীদের মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে এবং তাঁরা মাস্ক ছাড়া কাউকে কোনভাবে কোনো দর্শনার্থীকে ভেতর ঢুকতে দিচ্ছেন না। তা ছাড়া সামাজিক দূরত্ব বজায় রেখে দর্শনার্থীদের ভেতরে ঘোরাঘুরি করতে বলা হচ্ছে।
![]()