৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৬:৩৭
শিরোনাম:

খালেদা জিয়ার চার মামলা স্থগিতই থাকবে : আপিল বিভাগ

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের হওয়া চার মামলার কার্যক্রম স্থগিত রেখেছেন আপিল বিভাগও। মামলাগুলো সচল করতে চেয়ে রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানি শেষে রোববার বিচারপতি মোহাম্মদ ইমান আলীর নেতৃত্বাধীন বেঞ্চ এ আদেশ দেন। একই সঙ্গে অগ্রাধিকার ভিত্তিতে হাইকোর্টকে রুল শুনানি করতে বলা হয়েছে।

Thank you for reading this post, don't forget to subscribe!

এর আগে হাইকোর্ট এসব মামলার কার্যক্রম স্থগিত করেছিলেন। পরে আপিল বিভাগে আবেদন করে রাষ্ট্রপক্ষ।রাজধানীর দারুস সালাম থানায় নাশকতার অভিযোগে তিনটি ও মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা নিয়ে বিরুপ মন্তব্যে মানহানির একটি মামলা রয়েছে।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মমতাজ উদ্দিন ফকির। আর খালেদা জিয়ার পক্ষে শুনানিতে ছিলেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।

Loading