২৮শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৬:৫৮
শিরোনাম:

বাহাউদ্দিন নাসিমের শারীরিক সুস্থতা কামনায় কলাপাড়ায় মিলাদ ও দোয়া

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি : বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক ও স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা সভাপতি
আ ফ ম বাহাউদ্দিন নাছিম’র শারীরিক সুস্থতা কামনায় পটুয়াখালীর  কলাপাড়ায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকালে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে এ মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া ও মোনাজাত পূর্বে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো.ফিরোজ সিকদারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এস এম  রাকিবুল আহসান।

Thank you for reading this post, don't forget to subscribe!

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আব্দুল মোতালেব তালকদার, পৌর মেয়র বাবু বিপুল চন্দ্র হাওলাদার, কেন্দ্রীয় যুবলীগের নেতা এ্যাডঃ শামীম আল সাইফুল সোহাগ, উপজেলা সিনিয়র সহ সভাপতি অধ্যক্ষ সৈয়দ নাসির, পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক দিদার উদ্দিন আহম্মেদ মাসুম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারন
সম্পাদক মঞ্জুরুল ইসলাম লিপন। এছাড়া অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, পৌর কাউন্সিলর মাহাবুব রহমান, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সালাম বিশ্বাস, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের দপ্তর সম্পাদক জসিম উদ্দীন প্রমুখ।
আলোচনা সভা শেষে বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক ও স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা সভাপতি আ ফ ম বাহাউদ্দিন নাছিম’র শারীরিক সুস্থতা কামনা ও দেশবাসীর জন্য দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক কাউন্সিলর মো.আল-আমিন সরদার।

Loading