২৮শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৮:২৫
শিরোনাম:

“হরিণের মাংস সহ আটক এক”

নইন আবু নাঈম, নিজস্ব সংবাদদাতাঃ বাগেরহাট জেলার, মোংলায় হরিণের মাংসসহ এক একজনকে আটক করেছে পুলিশ। তার নাম গোপাল পাল (৪০)। বন আইনে মামলা দায়েরের পর রবিবার সকালে তাকে বাগেরহাট জেল হাজতে পাঠানো হয়েছে। গোপাল পাল পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার সুকলাল পালের ছেলে বলে জানায় পুলিশ। শনিবার গভীর রাতে সোনাইল তলা খেয়াঘাট এলাকা হতে তাকে আটক করা হয়।

Thank you for reading this post, don't forget to subscribe!

মোংলা থানার সেকেন্ড অফিসার এস আই জাহাঙ্গীর আলম এ তথ্য জানান। তিনি আরো বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ২ কেজি ৪শ গ্রাম হরিণের মাংসসহ গোপাল পালকে আটক করা হয়। আজ সকালে বন আইনে তার বিরুদ্ধে মামলা দায়েরের পর তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।

Loading