ধর্ষণের অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সাবেক (ডাকসু) ভিপি নুরুল হক নূরকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় ‘হয়রানিমূলক মামলা’র প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ সমাবেশ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
Thank you for reading this post, don't forget to subscribe!মামলায় প্রধান আসামি করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী হাসান আল মামুনকে। ধর্ষণে সহযোগী হিসেবে ভিপি নুরসহ আরও ৫ জনকে আসামি করা হয়েছে।
এর আগে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি নুরুল হক নুরসহ কোটা সংস্কার আন্দোলনের ৬ নেতার বিরুদ্ধে ধর্ষণ মামলা করেছেন বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী। গত ৩ জানুয়ারি ধর্ষণ এবং এতে সহযোগিতার অভিযোগ এনে রোববার লালবাগ থানায় তাদের নামে এ মামলা করা হয়।
সোমবার এসব তথ্য নিশ্চিত করে লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আশরাফ উদ্দিন বলেন, বাদী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী। তার বাড়ি ময়মনসিংহের তারাকান্দায়। তিনি বিশ্ববিদ্যালয়ে ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী। মামলার এজহারে হাসান আল মামুন নামে একই বিভাগের শিক্ষার্থীকে প্রধান আসামি করা হয়েছে।
![]()