২৮শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৬:৩৮
শিরোনাম:

নওগাঁর বদলগাছী উপজেলায় পল্লীবিদ্যুতের লোডশেডিং এ অতিষ্ঠ উপজেলাবাসী

বদলগাছী (নওগাঁ) সংবাদদাতা: নওগাঁর বদলগাছীতে পল্লীবিদ্যুতের ভেলকিবাজিতে অতিষ্ট হয়ে পড়েছে উপজেলাবাসী। জানা যায় বদলগাছী উপজেলা সদর সহ ৮টি ইউনিয়নের বিভিন্ন গ্রাম এলাকায় সব খানেই চলছে পল্লীবিদ্যুতের লোডশেডিং ২৪ ঘন্টার মধ্যে ১৪ ঘন্টায় থাকতে হয় অন্ধকারে। বাহিরে করোনার দাপটে ঘরে থাকতে চাইলেও বিদ্যুতের লোডশেডিং এর কারণে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। এলাকাবাসীর ভাষ্যমতে জানা যায় বদলগাছী উপজেলা জোনাল অফিসের ডিজিএম মোঃ রফিকুল ইসলাম আসার পর থেকে পল্লীবিদ্যুৎত অফিসের এই লোডশেডিং শুরু হয়েছে।

Thank you for reading this post, don't forget to subscribe!

তাছাড়া এখন ইরি-বোরোর মৌসুম নয় কেন যে এই সমস্যা হচ্ছে তা আমরা বুঝে উঠতে পারিনা। উপজেলা বাজার বনিক সমিতির সভাপতি গোলাম কিবরিয়া বলেন, “ঘোন ঘোন লোডশেডিং এর কারণে আমাদের ব্যবসায়ীদের অনেক মেশিন আছে যা বিদ্যুৎ চালিত, সেই দিক থেকে আমার ক্ষতিগ্রস্ত হচ্ছি। এ বিষয়ে আমরা ব্যবসায়ী মহল ডিজিএম রফিকুল ইসলামের কাছে একাধীক বার গিয়েছিলাম কিন্ত উনি সহ তার অধিন্থ কর্মচারীরা আমাদের সাথে খারাপ আচারণ কর“। উপজেলা নির্বাহী অফিসার মুহাঃ আবু তাহির বলেন “পল্লী বিদ্যুতের সমস্যার কারণে আমাকেও ব্যবসায়ী সহ অনেকে ফোন করে কিন্ত আমি এর কোন সঠিক জবাব দিতে পারিনা। তবে যে কারনে লোডশেডিং হচ্ছে তা সমাধান করা প্রয়োজন”।

বদলগাছী উপজেলা জোনাল অফিসের ডিজিএম মোঃ রফিকুল ইসলাম বলেন, “বদলগাছী উপজেলাতে বিদ্যুতের কোন লোডশেডিং নেই ইরি-বোরো মৌসুমে পানিসেচ দেওয়ার জন্য বরেন্দ্রের যে বিদ্যুৎ লাইন  দেওয়া হয়ছিল  সে গুলো এখনো খুলে রাখা হয়নি মাঝে মধ্যেই সেই তার গুলো ফল্ট হয়ে যায় । তাছাড়া বদলগাছীতে ১টি মাত্র স্বাব-সেন্টার ১৫০কিঃমিঃ লাইন আছে এই উপজেলাতে কোথাও কিছু হলে স্বাব-সেন্টারের লাইন পুরোটায় বন্ধ করে দিতে হয়।  আমার এখানে প্রয়োজন থেকে জনবল, লাইন ম্যান কম আছে। এ জন্য কাজ করতে সময় লাগে বেশী। আমাদের পুরাতুন যে লাইন আছে আমরা অতি তারাতারি খুলে নিব এর পর কিছুটা সমাধান হবে“।

Loading