৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৭:৩২
শিরোনাম:

সৌদি আরব প্রায়ই হুমকি দেয় অন্যান্যদের ফেরত পাঠিয়ে দিবে: পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন

ড. এ কে আব্দুল মোমেন আরও বলেন, সৌদি আরব ফ্লাইট বন্ধসহ যেসব পদক্ষেপ নেয় এগুলোতো তারা আমাদের সঙ্গে আলোচনা করেনা।

Thank you for reading this post, don't forget to subscribe!

এটা শুধু বাংলাদেশের জন্যই নয়, সব দেশের ক্ষেত্রে একই নিয়ম। আমরা তাদের সঙ্গে নিরবচ্ছিন্ন যোগাযোগ রাখছি।

সৌদি আরব ভিসার মেয়াদ বাড়িয়োছলো, এখন নাকি ৩০ তারিখের মধ্যে কেউ সেখানে যেতে না পারলে আর যেতে পারবেনা। আবার ফ্লাইটও অ্যালাউ করছেনা।

সৌদি ফেরত কর্মীদের পররাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও ও অবরোধ প্রসঙ্গে বলেন, প্রবাসীরা বেড়াতে এসে বিপদে পড়েছে। যেতে না পেড়ে দু:খে তারা এসব করছে। আমিও তাদের সঙ্গে সমবেদনা জানাই। তারা এখানে সৌদি মিশনকেও তাদের সমস্যার কথা বুলক।

এর আগে সৌদি আরবে পাসপোর্ট অধিদপ্তরের প্রজ্ঞাপনে বলা হয়, ইকামা ও ভিসার মেয়াদ ফি ছাড়াই একমাস বাড়ানো হয়েছে।

এখানে যারা আন্দোলন করছে তারাও জানে আমরা ফ্লাইট বন্ধ করিনি, আমাদের হাতে তো কোনো ক্ষমতা নেই।

সৌদি আরবে এমনি অনেকের চাকরি থাকবে না। অনেককে তারা বের করে দিচ্ছে। কারণ, তাদের তেলের দাম কমেছে। অর্থনীতি ফল্ট করেছে।

যে সকল কর্মীরা এক্সিট রি-এন্ট্রি ভিসা নিয়ে ছুটিতে নিজ দেশে যাওয়ার পর ইকামার মেয়াদ ১ আগস্ট থেকে ৩১ আগস্টের মধ্যে শেষ হয়ে গিয়েছে তাদের ইকামার মেয়াদ শেষ হওয়ার দিন হতে পরবর্তী এক মাসের জন্য ইকামার মেয়াদ স্বয়ংক্রিয়ভাবে ফি ছাড়াই বৃদ্ধি করে দেওয়া হবে।

আমেল মানজিলি, সায়েক খাস জাতীয় পেশার কর্মীরা এক্সিট রি-এন্ট্রি ভিসা নিয়ে ছুটিতে দেশে যাওয়ার পর যাদের ইকামার মেয়াদ শেষ হয়ে গিয়েছে তাদেরও আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত স্বয়ংক্রিয়ভাবে ফি ছাড়াই বৃদ্ধি করে দেওয়া হবে।

সকল ধরণের কর্মী এক্সিট রি-এন্ট্রি ভিসা নিয়েও ফ্লাইট না থাকায় ছুটিতে দেশে যেতে পারেননি এমনকি ভিসার মেয়াদও শেষ হয়ে গিয়েছে তাদের ক্ষেত্রেও এ সুবিধা বহাল থাকবে।

ফাইনাল এক্সিট ভিসা নিয়েও ফ্লাইট না থাকায় যারা সৌদি আরব ত্যাগ করতে পারেননি তারাও এ সুযোগ পাবেন। সম্পাদনা : রায়হান রাজীব

Loading