২৮শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৮:২৬
শিরোনাম:

পঞ্চগড়ে নিজ ঘরে যুবকের রহস্যজনক মৃত্যু

নাজমুস সাকিব মুন, পঞ্চগড় প্রতিনিধিঃ  পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নিজ ঘরে মিন্টু (৩২) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলা সদরের মাগুরা এলাকায় এ ঘটনা ঘটে। মিন্টু একই এলাকার ফজল হকের ছেলে। পেশায় রাজমিস্ত্রী ছিলেন।
স্থানীয়রা জানান, সন্ধ্যায় বাসায় একা ছিলেন মিন্টু। সন্ধ্যায় তার মা আনোয়ারা বেগম বাসায় ফিরলে ছেলেকে মেঝেতে পড়ে থাকতে দেখে চিৎকার করেন। প্রতিবেশীরা দ্রুত ঘটনাস্থলে এসে মিন্টুকে উদ্ধার করে তেঁতুলিয়া স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
তেঁতুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) আবু সাঈদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মিন্টুর মাথার পেছনে আঘাতের চিহ্ন ও গলায় হালকা রশির দাগ পাওয়া গেছে। ময়নাতদন্তের জন্য লাশ পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। রিপোর্ট পেলে মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হতে পারব।

Loading

Thank you for reading this post, don't forget to subscribe!