৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৯:২৭
শিরোনাম:

৮ উপজেলা চেয়ারম্যান, ২ উপজেলা ভাইস চেয়ারম্যান, ৩৫ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী চূড়ান্ত করেছেন বিএনপি

সম্প্রতি স্থানীয় সরকার নিবার্চনে বিএনপির অংশগ্রহণের সিদ্ধান্তের পর গত ২২ সেপ্টেম্বর পর্যন্ত দলের মনোনয়ন বোর্ড এসব প্রার্থীর নাম চূড়ান্ত করেছেন।

Thank you for reading this post, don't forget to subscribe!

সদ্য ঘোষিত স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী বাছাইয়ে নতুন নীতিমালা অনুসরণ করে এই প্রার্থী চূড়ান্ত করা হচ্ছে। এর আগে উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থী মনোনয়নের জন্য স্থানীয় নেতাদের গুরুত্ব দিয়ে চিঠি দেয় বিএনপির কেন্দ্রীয় দপ্তর থেকে। সেই নীতিমালা অনুসরণ করে তৃণমূল থেকে প্রার্থীদের নাম সুপারিশ করে কেন্দ্রে পাঠানো হচ্ছে। এরপর মনোনয়ন বোর্ড বসে প্রার্থী নিবার্চন করছেন। পুরো বিষয়টি লন্ডন থেকে তদারকি করছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বিষয়টি নিশ্চিত করেছেন চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান।

 

Loading