২৬শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ১১:৩১
শিরোনাম:

ভিসার মেয়াদ তিন মাস বাড়াতে সৌদি আরবকে অনুরোধ জানিয়েছি : পররাষ্ট্রমন্ত্রী ড.এ কে আব্দুল মোমেন

আন্দোলনরত সৌদি প্রবাসীদের বিশৃঙ্খলা না করার অনুরোধ জানিয়ে ড.এ কে আব্দুল মোমেন বলেছেন, সৌদি এয়ারলাইন্স যতগুলো ফ্লাইটের অনুমতি চেয়েছে সব অনুমতি দিয়েছি যাতে করে সহজে যেতে পারে।

Thank you for reading this post, don't forget to subscribe!

ভিসা ও ইকামা থাকার পরেও যারা যেতে পারছেন না এ বিষয়ে বুধবার প্রবাসী কল্যাণ মন্ত্রীর সভাপতিত্বে একটি বৈঠক হয়েছে। আমরা সবাই মিলে সমস্যা সমাধানে আন্তরিকভাবে কাজ করছি।

আমাদের বিমানও তৈরি আছে। ল্যান্ডিং অনুমতি পেয়ে ফ্লাইট চলাচল শুরু করবে।

সৌদি সরকার আইনশৃঙ্খলার বিষয়ে অত্যন্ত কড়া। টেলিভিশন মিডিয়াতে যা দেখানো হচ্ছে সেটি স্টাডি করছে। আমাদের ভয় হলো, তারা যদি দেখে আন্দোলনকারীরা জটলা করছে তবে হয়তো তাদের ভিসা বাতিল করে দেবে।

আগেও এ ধরনের ঘটনা হয়েছে। এই অবস্থায় আমাদের প্রতি তারা বিরূপ ধারণা পেলে প্রবাসীরাই ক্ষতিগ্রস্ত হবেন।

Loading