বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, এই করোনাকালে দেশে ত্রাণসহ নানা কার্যক্রম পরিচালনা করছে বিএনপি। বন্যাসহ নানা দুর্যোগে বিএনপি জনগণের পাশে দাঁিড়য়েছে। নেতা-কর্মীরা নিজস্ব অর্থ দিয়ে সামর্থ্য অনুযায়ী প্রতিনিয়ত নির্যাতিত মানুষের পাশে দাঁড়াচ্ছে। গুম, খুনের শিকার নেতা-কর্মীদের পরিবারকে নানাভাবে সহায়তা করছে।
Thank you for reading this post, don't forget to subscribe!রিজভী বলেন, বর্তমান মিডনাইট সরকার ক্ষমতা টিকিয়ে রাখতে দেশজুড়ে বিচারবর্হিভূত যে হিড়িক চালাচ্ছে মঞ্জুর মোর্শেদও এমন একটি বিচারবর্হিভূত হত্যাকান্ডের শিকার।
মোহাম্মদপুর থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মঞ্জুর মোর্শেদ শিপুর স্ত্রী অসুস্থ হাসিনা মোর্শেদ কাকলিকে নগদ একলাখ টাকা আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে রুহুল কবির রিজভী এ কথা বলেন। ইউকে মহিলা দলের পক্ষ থেকে এ অনুদান দেওয়া হয়।
তিনি বলেন, হাজার হাজার নেতা-র্কর্মীকে গুম করা হয়েছে, ধরে নিয়ে হত্যা করা হয়েছে, বিএনপির লাখ লাখ নেতা-কর্মীদের বিরুদ্ধে গায়েবি মামলা দায়ের করা হয়েছে। যতই নিপীড়ন চালানো হোক, গুম, খুন, বিচারবহির্ভূত হত্যা চালানো হোক এ সরকারের শেষ রক্ষা হবে না। এর হিসাব একদিন জনগণকে দিতে হবে।
বুধবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে চেক হস্তান্তর অনুষ্ঠানে রিজভী এ কথা বলেন। সম্পাদনা : রায়হান রাজীব
![]()