২৬শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১:১৮
শিরোনাম:

উপ-নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে কমিশন যাবতীয় প্রস্তুতি সম্পন্ন : কে এম নুরুল হুদা

প্রধান নির্বাচন কমিশনার বলেন, নির্বাচন কমিশন শুধু সুষ্ঠুভাবে নির্বাচন ব্যবস্থাপনার সঙ্গে জড়িত, কোন পক্ষের নয়।

Thank you for reading this post, don't forget to subscribe!

নুরুল হুদা বলেন, কোন সংসদ সদস্য বা সরকারের সঙ্গে সরাসরি সম্পৃক্ত কেউ কোন প্রার্থীর পক্ষে অবস্থান নিয়ে সভা সমাবেশ করেছেন এমন কোন লিখিত অভিযোগ পাওয়া যায়নি।

তিনি বলেন, পাবনা-৪ আসনের উপ-নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে কমিশন যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছে। এখন পর্যন্ত কোনও প্রার্থী প্রশাসন বা কারও বিরুদ্ধে কোন ধরনের পক্ষপাতিত্ব বা অনিয়মের অভিযোগ করেননি।

তিনি বলেন, নির্বাচন কমিশন জেলা প্রশাসন, আইন শৃংখলা বাহিনী ও নির্বাচন সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করে একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেবে। একদম নিরপেক্ষ ভূমিকায় থেকে ভোটের যাবতীয় বিষয়গুলোকে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করাটাই আমাদের মূল কাজ।

বুধবার সকালে পাবনা জেলা প্রশাসকের কার্যালয়ে পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনের উপনির্বাচনের প্রাক্কালে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সম্পাদনা : রায়হান রাজীব

Loading