২৮শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৮:২৫
শিরোনাম:

পঞ্চগড়ে ৮০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নাজমুস সাকিব মুন, পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড়ে ৮০০ গ্রাম গাঁজাসহ আমিনুল ইসলাম (৩৫) নামে এক মাদকব্যবসায়ীকে আটক করেছে জেলা ডিবি পুলিশের একটি দল।
জেলার বোদা উপজেলার মাড়েয়া এলাকার আমিননগর থেকে আমিনুলকে গ্রেফতার করা হয়। আমিনুল একই এলাকার আব্দুল রাজ্জাকের ছেলে।
ডিবি কার্যালয় সূত্র থেকে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা ডিবি পুলিশের ওসি আব্দুর রাজ্জাকের নেতৃত্বে গতকাল (বুধবার) রাত ১০ টা ২৫ মিনিটে মাড়েয়ার আমিননগরে অভিযান পরিচালনা করা হয়। সেসময় ৮০০ গ্রাম গাঁজাসহ আমিনুলকে হাতেনাতে আটক করে বোদা থানায় সোপর্দ করা হয়।
বোদা থানার ওসি (অফিসার ইনচার্জ) আবু হায়দার মোঃ আশরাফুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, আমিনুলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আজ তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

Loading

Thank you for reading this post, don't forget to subscribe!