২৮শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৬:৩২
শিরোনাম:

শরণখোলায় লঞ্চ সার্ভিস ও বলেশ্বর নদীতে ফেরি চালুর দাবিতে মানববন্ধন

নইন আবু নাঈম, নিজস্ব সংবাদদাতাঃ বাগেরহাটের শরণখোলা উপজেলার রায়েন্দা বাজার পযর্ন্ত ঢাকাগামী (রাজধানী) লঞ্চ সার্ভিস ও বলেশ্বর নদীতে ফেরি চালুর দাবিতে মানববন্ধন কর্মসুচি পালন করা হয়েছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকালে উপজেলা প্রেসক্লাবের সামনে শরণখোলা উপজেলা কমিউনিস্ট পার্টির উদ্যোগে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন কর্মসুচি পালন করা হয়। মানববন্ধনে সাংবাদিক, মৎস্যজীবী সমিতিসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Thank you for reading this post, don't forget to subscribe!

মানববন্ধনে বক্তব্য দেন—শরণখোলা উপজেলা কমিউনিস্ট পার্টির ভারপ্রাপ্ত সম্পাদক রতন দাশ, কমরেড ইউসুফ আলী খান, উপজেলা যুব ইউনিয়ন কমিটির সাধারণ সম্পাদক দেবাশীষ তালুকদার, সিনিয়র সাংবাদিক শেখ মোহাম্মদ আলী, মাহফুর রহমান বাপ্পি, শাহীন হাওলাদার, উপজেলা মৎসজীবী সমিতির সাধারণ সম্পাদক সোলাইমান ফরাজীসহ আরও অনেকে।

এসময় বক্তারা বলেন, ঢাকা থেকে শরনখোলার রায়েন্দা বাজার ঘাট পর্যন্ত পারমিট থাকা সত্ত্বেও প্রায় একযুগ ধরে বন্ধ রয়েছে লঞ্চ চলাচল। ফলে ঢাকা ও চট্টগ্রামে কর্মস্থলে ও আবার কেউ কেউ কাজের সন্ধানে যাওয়া নিয়ে নিম্মআয়ের মানুষ দুর্ভোগে পড়েন। এছাড়া কম খরচে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদিসহ বিভিন্ন মালামাল পরিবহনে ব্যবসায়ীরাও পড়েন বিপাকে। এদিকে, রায়েন্দা বাজার থেকে বলেশ্বর নদী পার হয়ে পূর্বপ্রান্তে পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার বড়মাছুয়া ঘাট।

প্রতিদিন সহাস্রাধিক মানুষ জীবনের ঝুঁকি নিয়ে খেয়া পারাপার করতে হয়।এই বলেশ্বর নদীতে ফেরি চালু করা হলে বরিশালের সঙ্গে যোগাযোগ ব্যবস্থা আরও সহজতর হবে। এছাড়া, প্রতিনিয়ত কর্মস্থলে যেতে ও পরিবহনে সুবিধা হবে। তাই সরকারের কাছে বাগেরহাটের শরণখোলা উপজেলার রায়েন্দা বাজার পযর্ন্ত ঢাকাগামী লঞ্চ সার্ভিস ও বলেশ্বর নদীতে ফেরি চালুর দাবি জানান বক্তারা

Loading