২৮শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১০:১৬
শিরোনাম:

পঞ্চগড়ে ৩৫ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নাজমুস সাকিব মুন, পঞ্চগড় প্রতিনিধিঃ  পঞ্চগড়ের আটোয়ারী থেকে ৩৫ বোতল ফেন্সিডিলসহ আলী হোসেন (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা ডিবি পুলিশের একটি দল।
আলী হোসেন উপজেলার মির্জাপুর ইউনিয়নের মালিগাঁও এলাকার আলফাজ উদ্দিনের ছেলে।
জেলা ডিবি কার্যালয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের এসআই আসাদুজ্জামান ও এএসআই তাহমিদুল ইসলাম এর নেতৃত্বে একটি ফোর্স আটোয়ারীর মির্জাপুর ইউনিয়নের ছোট মালিগাঁও এলাকায় অভিযান পরিচালনা করলে ওই এলাকার নির্মাণাধীন মসজিদের পাশ থেকে সন্ধ্যা সাড়ে ৭ টায় আলী হোসেনকে আটক করা হয়। এই সময় তল্লাশী চালিয়ে ৩৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
আটোয়ারী থানার ওসি (অফিসার ইনচার্জ) মোঃ ইজার উদ্দিন ৩৫ বোতল ফেন্সিডিলসহ আলী হোসেনকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন। ওসি জানান, আলী হোসেনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে।

Loading

Thank you for reading this post, don't forget to subscribe!