২৮শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৮:৪০
শিরোনাম:

চুয়াডাঙ্গার দর্শনা প্রেসক্লাবে ৩ পুলিশ অফিসারের সম্মাননা প্রদান 

মনিরুজ্জামান সুমন, চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গা জেলার শ্রেষ্ঠ ওসি ও  আই জি পি পদক প্রাপ্ত ৩ পুলিশ অফিসারকে আজ শুক্রবার দর্শনা প্রেসক্লাবের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে । প্রেসক্লাবের সভাপতি মনিরুজ্জামান ধীরুর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে দর্শনা পৌর মেয়র মতিয়ার রহমান বলেন ভাল কাজের জন্য সম্মান দেয়া  হলে  নিজেরাও সম্মানিত হওয়া যায়।
বিশেষ অতিথি ছিলেন সাবেক  অধ্যক্ষ মোশাররফ হোসেন, বিটিভির জেলা প্রতিনিধি রাজন রাশেদ , মাই টিভির জেলা প্রতিনিধি   ইকরামুল হক পিপুল, সাংবাদিক হানিফ মন্ডল, আওয়াল হোসেন, মনিরুজ্জামান সুমন সহ জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ ।প্রেসক্লাব ভবনে  প্রথমে ফুলেল শুভেচ্ছা ও পরে জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে দর্শনা থানার ওসি মো মাহবুবুর রহমানকে ও  ওসি তদন্ত শেখ মাহবুব রহমান ও ট্রাফিক সারজেন্ট মৃত্যুনজয় বিশ্বাস আই জি পি পদক লাভ করায় দর্শনা প্রেসক্লাবের পক্ষ থেকে  সম্মাননা স্মারক প্রদান করেন দর্শনা পৌর মেয়র মতিয়ার রহমান ।

Loading

Thank you for reading this post, don't forget to subscribe!