নড়াইলে ৮৫ বছর বয়সী এক মাকে বাড়ি থেকে বের করে দিয়েছেন তার সন্তান ও পুত্রবধূ। ঘটনাটি দেড় বছর আগের। এ ঘটনার পর ওই বৃদ্ধা মা এ বাড়ি, ও বাড়িতে অবস্থানের পর সর্বশেষ গত ১২ দিন আগে বরেণ্য চিত্রশিল্পী এস.এম সুলতান কমপ্লেক্স সংলগ্ন সুলতান ঘাটের উপর রাখা শিল্পী সুলতানের নৌকার নিচে মানবেতর জীবন-যাপন করছেন। সেখানে স্থানীয়দের দেয়া খাবারে চলছে তার জীবন।
Thank you for reading this post, don't forget to subscribe!মায়া রাণী কুন্ডু বলেন, দেড় বছর আগে ছেলে ও ছেলের বউ তাকে খেতে পরতে ও থাকতে দেয় না। তার ৫ শতক জায়গা কয়েক লাখ টাকায় বিক্রি করে বড় ছেলে দেব কুন্ডু। পরে দুর্ব্যবহার করে বাড়ি থেকে বের করে দেয়। কোথাও থাকার যাওয়ার জায়গা নেই। স্থানীয়রা যা খেতে দেয় তাই খাই।
নড়াইল শহরের কুড়িগ্রাম এলাকার বাসিন্দা মৃত কালিপদ কুন্ডুর স্ত্রী মায়া রাণী কুন্ডু (৮৫)। তার দুই ছেলে হলেন, দেব কুন্ডু (৫০) এবং উত্তম কুন্ডু (৪০)। উত্তম বিয়ে করে অন্য জায়গায় থাকেন। আরেক ভাই শহরের রূপগঞ্জ বাজারের বাঁধাঘাট এলাকার থাকেন।
মায়া রাণীর ছেলে দেব কুন্ডু বলেন, বউয়ের সঙ্গে বনিবনা হয় না, তাই চলে গেছে।
নড়াইলের জেলা প্রশাসক আনজুমান আরা বলেন, বিষয়টি সম্পর্কে জানা নেই। এখনি ব্যবস্থা নিচ্ছি।
![]()