৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৫:২৭
শিরোনাম:

কারও ভিসার মেয়াদ শেষ হয়ে গেলেও আকামা থাকলে তাদের আবার ভিসা দেওয়া হবে : আব্দুল মোমেন

শুক্রবার ড. এ কে আব্দুল মোমেন বলেন, সৌদি আরব থেকে দেশে এসে ভিসা ও ফ্লাইট জটিলতায় আটকে পড়া প্রবাসীরা খুব শিগগিরই দেশটিতে ফিরতে পারবেন।

Thank you for reading this post, don't forget to subscribe!

সৌদি প্রবাসীদের টিকিটের ভিড় দুঃখজনক, কিন্তু যারা আগে থেকে টোকেন নিয়েছিলেন, তারা তো আগেই যাবেন। পর্যায়ক্রমে সবাই যাবেন। দুশ্চিন্তার কোনো কারণ নেই।

এ জন্য আমরা সৌদি কর্তৃপক্ষের সঙ্গে কথা বলছি। কারও ভিসার মেয়াদ শেষ হয়ে গেলেও আকামা থাকলে তাদের আবার ভিসা দেওয়া হবে।

এরআগে, ফরেন সার্ভিস একাডেমিতে সুগন্ধা’র নবনির্মিত কমপ্লেক্স উদ্বোধনী বক্তব্যে পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ এখন জাতিসংঘে শান্তি প্রতিষ্ঠার ব্র্যান্ডিংয়ে পরিণত হয়েছে। জাতিসংঘের ৫৯টি শান্তি মিশনের ৫৪ টিতে কাজ করছে। এক লাখ ৬৩ হাজার ১৮১ জন নারী ও পুরুষ শান্তিরক্ষী কর্মী কাজ করছেন।

আমরা আমাদের মন্ত্রণালয় এবং বিদেশের মিশনের সেবার পরিধি আরও বাড়িয়েছি। বিদেশে অবস্থানরতদের জন্য ২৪ ঘণ্টা হটলাইন চালু করেছি।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন ও ঢাকায় নিযুক্ত জাতিসংঘের আবাসিক প্রতিনিধি মিয়া সেপ্পো বক্তব্য রাখেন।

Loading