২৭শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৪:৩১
শিরোনাম:

সৌদি আরবের ফিরতি ফ্লাইটের টিকেট পাওয়ার আশায় কারওরান বাজারে প্রবাসীদের সড়ক অবরোধ

সৌদি আরবের ফিরতি ফ্লাইটের টিকেট পাওয়ার আশায় শনিবার (২৬ সেপ্টেম্বর) ভোর ৪টা থেকে রাজধানীর কারওয়ানবাজারের হোটেল সোনারগাঁওয়ের সামনে ভিড় করেছেন টিকেট প্রত্যাশীরা। ডিবিসি টিভি ও বাংলানিউজ

Thank you for reading this post, don't forget to subscribe!

আগামী ১৭ অক্টোবর পর্যন্ত আকামার মেয়াদ বাড়ানো হলেও তা নিয়ে স্বস্তিতে নেই কেউই। হোটেলের ভেতর টোকেন নিয়ে অবস্থান নেয়া দেড়শো থেকে দুইশো যাত্রীর একজনও টিকিট না পেলে সৌদিগামী এয়ারলাইন্সের যাত্রীরা কোথা থেকে টিকেট পেলো তা নিয়েও প্রশ্ন তুলেছেন যাত্রীরা।

সড়ক অবরোধ করে নানা স্লোগান দিচ্ছে প্রবাসীরা। তারা দ্রুত টোকেন দেওয়ার জন্য সৌদি এয়ারলাইন্সের প্রতি দাবি জানান। চাঁদপুরের শাহ আলম জানান, তিনি গত ৩ এপ্রিলের রিটার্ন টিকিট কেটে আসেন। কিন্তু এখনও টোকেন পাননি।

এর আগে বাংলাদেশ সরকারের অনুরোধে সৌদি আরবে অবস্থানরত প্রবাসী বাংলাদেশীদের আকামার মেয়াদ বাড়ায় দেশটির সরকার। ২২ সেপ্টেম্বর থেকে এর মেয়াদ আরো ২৪ দিন বাড়ানো হয়েছে। অর্থাৎ আরবি সফর মাসের শেষ দিন পর্যন্ত প্রবাসীদের আকামার মেয়াদ বাড়ানো হয়।

সৌদি এয়ারলাইন্সের ১৫ সেপ্টেম্বর থেকে টিকিট বিক্রি এবং ২৩ সেপ্টেম্বর থেকে ফ্লাইট চালু করার কথা ছিল। কিন্তু সেই ফ্লাইট চালু হচ্ছিল না। এতে ২২ ও ২৩ সেপ্টেম্বর (মঙ্গল ও বুধবার) রাজধানীর সোনারগাঁও হোটেলে অবস্থিত সৌদি এয়ারলাইন্সের অফিসের সামনে কারওয়ানবাজার মোড়ে বিক্ষোভ করেন সৌদি প্রবাসীরা।

Loading