২৬শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ১১:৩২
শিরোনাম:

নওগাঁর রাণীনগর উপজেলা কৃষি কর্মকর্তার ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল

নওগাঁর রাণীনগর উপজেলা কৃষি অফিসের উপসহকারী কৃষি কর্মকর্তা আনোয়ার হোসেনের বিরুদ্ধে সরকারি চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে ৯ লাখ ১৫ হাজার টাকা ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল হয়েছে।

Thank you for reading this post, don't forget to subscribe!

এ ঘটনায় ভুক্তভোগীর পক্ষ থেকে অভিযোগ পাওয়ার পর তদন্ত কার্যক্রম শুরু করেছে তিন সদস্যের কমিটি।

তিনি আরও বলেন, বাধ্য হয়ে গত ১৭ আগস্ট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের রাজশাহী অঞ্চলের অতিরিক্ত পরিচালক বরাবর একটি লিখিত অভিযোগ দিয়েছি। ইতিমধ্যে ঘুষ লেনদেনের সংক্রান্ত তথ্য-উপাত্ত অডিও, ভিডিও, ব্যাংক চেকের ছায়ালিপি, ঘুষের টাকা এক ব্যাংকের হিসাব নম্বর থেকে অন্য ব্যাংকে স্থানান্তরের ব্যাংকিং চ্যানেলের স্লিপ, ভুক্তভোগীর লিখিত অভিযোগ, আমাদের হাতে এসেছে।

ভুক্তভোগী নাছিমুজ্জামান জানান, ২০১৮ সালের ২৩ জানুয়ারি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ওয়েবসাইটে উপসহকারী কৃষি কর্মকর্তা পদে ১ হাজার ৬৫০ জন লোক নিয়োগ দেওয়া হবে বলে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এমন খবর পেয়ে জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার যোগীভিটা গ্রামের রফিকুল আলমের ছেলে নাছিমুজ্জামান আবেদন করেন। ওই পদে চাকরি দেওয়ার কথা বলে ভাইভা পরীক্ষার আগে ও পরে কয়েক দফায় চেকের মাধ্যমে ৯ লাখ ১৫ হাজার টাকা ঘুষ নেন নওগাঁর রাণীনগরের উপসহকারী কৃষি কর্মকর্তা আনোয়ার হোসেনে। কিন্তু সেই পদে নাসিমুজ্জামানের চাকরি না হওয়ায় ঘুষ গ্রহণকারী আনোয়ার হোসেনের কাছে টাকা ফেরত চান। অভিযুক্ত কৃষি কর্মকর্তা আনোয়ার হোসেন টাকা ফেরত না দিয়ে নাসিমুজ্জামানকে বিভিন্ন ধরনের হুমকি-ধমকি দেওয়া শুরু করেন।

৩ সদস্য বিশিষ্ট গঠিত তদন্ত কমিটির আহবায়ক আত্রাই উপজেলা কৃষি কর্মকর্তা কেএম কাউছার হোসেন বলেন, তদন্ত প্রতিবেদন নওগাঁ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক বরাবর পাঠানো হয়েছে।

উপ-সহকারী কৃষি কর্মকর্তা আনোয়ার হোসেন মোবাইল ফোন রিসিভ না করায় কথা বলা সম্ভব হয়নি।

আংশিক তদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার কথা জানিয়ে নওগাঁ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ছামছুল ওয়াদুদ বলেন, বিষয়টি তদন্ত করা হচ্ছে, পুরো কাগজপত্র হাতে পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

Loading