২৬শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১:১৬
শিরোনাম:

পাইকারি ও খুচরা বাজারে অভিযান, বিভিন্ন অপরাধে ২৮টি প্রতিষ্ঠানকে জরিমানা

সারা দেশে পেঁয়াজসহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় পণ্যের পাইকারি ও খুচরা বাজারে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এসময় ভোক্তাস্বার্থ বিরোধী বিভিন্ন অপরাধে ২৮টি প্রতিষ্ঠানকে ৯৭ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে।

Thank you for reading this post, don't forget to subscribe!

তদারকিকালে পেঁয়াজ, আদা, আলু ও চালসহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় পণ্য যৌক্তিক মূল্যে বিক্রয় হচ্ছে কিনা তা মনিটরিং করা হয়। এছাড়া পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করা, মূল্য তালিকার সাথে বিক্রয় রশিদের গরমিল, মেয়াদ উত্তীর্ণ ওষুধ ও পণ্য, নকল পণ্য এবং ওজনে কারচুপিসহ ভোক্তাস্বার্থ বিরোধী বিভিন্ন অপরাধে সারাদেশ ২৮টি প্রতিষ্ঠানকে ৯৭ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

শনিবার (২৬ সেপ্টেম্বর) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃক ঢাকা মহানগরসহ সারা দেশের বিভিন্ন বাজারে তদারকি ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।

তদারকিকালে চাল ও পেঁয়াজের মূল্য কারসাজি না করার জন্য ব্যবসায়ীদের সতর্ক করা হয়। সেই সাথে অযথা আতঙ্কিত হয়ে প্রয়োজনের অতিরিক্ত পেঁয়াজ ক্রয় না করার জন্য ভোক্তা-সাধারণকে অনুরোধ করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এছাড়া টিসিবি কর্তৃক ন্যায্যমূল্যের পণ্য বিক্রয় কার্যক্রম (ট্রাক সেল) তদারকি করা হয়।

এদিকে, ঢাকা মহানগরীর কল্যাণপুর বাজার, শাহ আলী বাজার, মিরপুর ৬ বাজার, গাবতলী ও বেড়িবাঁধ এলাকায় এ অভিযান চালানো হয়।

এ প্রসঙ্গে অধিদপ্তরের মহাপরিচালক জনাব বাবলু কুমার সাহা বলেন, পাইকারি ও খুচরা পর্যায়ের সকল ব্যবসায়ীকে অবশ্যই চাল, পেঁয়াজসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের ক্রয়-বিক্রয়ের রসিদ এবং মূল্য তালিকা সংরক্ষণ ও প্রদর্শন করতে হবে। ভোক্তা স্বার্থ সংরক্ষণে দেশব্যাপী অধিদপ্তরের অভিযান চলছে এবং এ ধারা অব্যাহত থাকবে বলে জানান তিনি।

Loading