২৮শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১০:২৫
শিরোনাম:

শরণখোলায় শেখ হেলাল উদ্দীন এম,পির মাতার সুস্থতা কামনায় যুবলীগের দোয়ানুষ্ঠান

নইন আবু নাঈম, নিজস্ব সংবাদদাতাঃ বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ উদ্দিনের মাতা রিজিয়া নাসেরের সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠানের আয়োজন করেছে শরণখোলা উপজেলা যুবলীগ। শনিবার বিকেলে রায়েন্দা বাজারস্থ ডাকবাংলা মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। দোয়ানুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ- সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সাইফুল ইসলাম খোকন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার এম,এ খালেক খান, উপজেলা যুবলীগের আহবায়ক ও ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান মিলন, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি আবুল হোসেন নান্টু, উপজেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য জিয়া উদ্দীন তালুকদার, ইমরান হোসেন রাজীব, উপজেলা তাঁতীলীগ নেতা মোঃ শাহিন প্রমূখ।

Thank you for reading this post, don't forget to subscribe!

যুবলীগের আহবায়ক আসাদুজ্জামান মিলন জানান, শেখ হেলাল উদ্দিনের মা বার্ধক্যজনিত অসুস্থতায় ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তিনি যাতে দ্রুত সুস্থ হয়ে ওঠেন সেজন্য মহান আল্লাহর দরবারে দোয়া প্রার্থনা করা হয়। একই সাথে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সুসাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়েছে। দোয়ানুষ্ঠান পরিচালনা করেন রায়েন্দা বড় মসজিদের ইমাম মুফতি মাওলানা মনিরুজ্জামান।

Loading