২৮শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১০:৪৪
শিরোনাম:

৪ কোটি ৫০ লাখ টাকা মূল্যের ৯০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার

আনোয়ারার গহিরা (ঘাটকুল ঘাট) :  এলাকায় শনিবার রাতে অভিযান চালিয়ে ৪ কোটি ৫০ লাখ টাকা মূল্যের ৯০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ডের সাঙ্গু স্টেশন। কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার এম হায়াত ইবনে সিদ্দিক বলেন, গোপন তথ্যে শুক্কুর নামক এক ব্যক্তির বাড়িতে এ অভিযান চালানো হয়। এ সময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে ইয়াবা ব্যবসায়ীরা ঘাটকুল ঘাটের দক্ষিণ পাশে প্যারাবনের ভিতর পালিয়ে যায়।

Thank you for reading this post, don't forget to subscribe!

পরে ওই বাড়িতে অনেক খোঁজাখুঁজির পরেও কাউকে আটক করা সম্ভব হয়নি। উদ্ধার হওয়া ইয়াবা ট্যাবলেট পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আনোয়ারা থানায় হস্তান্তর করা হয়েছে। কোস্ট গার্ডের কর্মকর্তা বলেন, বাহিনীর আওতাভুক্ত এলাকাগুলোতে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রন, জননিরাপত্তার পাশাপাশি বনদস্যুতা, ডাকাতি দমন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রন রোধে কোস্ট গার্ড জিরো টলারেন্স নীতি অবলম্বন করে। নিয়মিত অভিযান অব্যাহত আছে এবং ভবিষ্যতেও থাকবে।

Loading