২৭শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৯:৩৪
শিরোনাম:

রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে ৩ জন ছিনতাইকারীকে আটক

রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে ৩ জন ছিনতাইকারীকে আটক করেছে র‌্যাব-১০। আটকরা হলেন- মো. শিপন (৩২), মো. হৃদয় (১৯) ও সুমন (৩০)। রোববার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব-১০ জানিয়েছে, ব্যাটালিয়নের সিপিসি-১ এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. সাইফুর রহমান ও স্কোয়াড কমান্ডার সহকারী পুলিশ সুপার মো. শহীদুল হক মুন্সির নেতৃত্বে একটি দল যাত্রাবাড়ী মোড় এলাকায় অভিযান চালিয়ে ওই ৩ জনকে আটক করা হয়। তাদের কাছ থেকে ৩টি চাকু ও ৬টি বেøড এবং ১টি মোবাইল ফোনসেট জব্দ করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা জানিয়েছেন, তারা দীর্ঘদিন ধরে যাত্রাবাড়ীসহ ঢাকার বিভিন্ন এলাকায় পথচারীদের ধারালো চাকুর ভয় দেখিয়ে টাকা পয়সা, মোবাইল ও মূল্যবান সম্পদ ছিনতাই করছিলো। আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ছিনতাই মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব-১০।

Thank you for reading this post, don't forget to subscribe!

Loading