ইংলিশ মিডিয়ামে পরীক্ষা গ্রহণ ব্যবস্থায় স্বাস্থ্যসেবা বিভাগের স্বাস্থ্যবিধি ও ডব্লিউএইচও-এর গাইডলাইন কঠোরভাবে অনুসরণ করতে হবে। আবেদন অনুসারে দেশের ৩৫টি ভেন্যুতে প্রতিদিন সর্বোচ্চ এক হাজার ৮শ শিক্ষার্থীর পরীক্ষা নেওয়া যাবে, শিক্ষার্থীদের আসন দূরত্ব কমপক্ষে ৬ ফুট হতে হবে। পরীক্ষা চলাকালীন কোন পরীক্ষার্থী কোভিড-১৯ আক্রান্ত হলে ব্রিটিশ কাউন্সিলকে এ দায় বহন করতে হবে। সরকার, পরিস্থিতি বিবেচনায় জনস্বার্থে যে কোন সময় পরীক্ষার অনুমতি বাতিল করতে পারবে।
Thank you for reading this post, don't forget to subscribe!একইদিনে ব্রিটিশ কাউন্সিলের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, অক্টোবর-নভেম্বর ২০২০ সিরিজে পরীক্ষায় অংশগ্রহণে প্রায় ৫ হাজার শিক্ষার্থী রেজিস্ট্রেশন করেছে।
রোববার শিক্ষা মন্ত্রণালয়ের এক আদেশে পরীক্ষা গ্রহণে ব্রিটিশ কাউন্সিলকে অনুমতির সঙ্গে এসকল শর্তাবলী জানানো হয়। শর্তসাপেক্ষে আগামী ১ অক্টোবর থেকে ২৩ অক্টোবর পর্যন্ত পরীক্ষা নিতে মন্ত্রণালয় সম্মতি জানায়।
![]()