২৬শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ২:৫৮
শিরোনাম:

দুষ্কৃতিকারী যেই হোক তার দল নেই, অপরাধীকে শাস্তি পেতেই হবে : ড. হাছান মাহমুদ

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ আরও বলেন, সম্প্রতি নারী নির্যাতন, গণধর্ষণ নিয়ে একটি দল রাজনীতি করছে। মনে রাখতে হবে দুষ্কৃতিকারী যেই হোক তার দল নেই। অপরাধীকে শাস্তি পেতেই হবে। সিলেটের এমসি কলেজের ঘটনায় বিএনপি মহাসচিব ভিন্নখাতে নিয়ে রাজনীতি করছেন।

Thank you for reading this post, don't forget to subscribe!

ড. হাছান মাহমুদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাদুকরী নেতৃত্বের কারণে দেশ শিকলবন্দি গণতন্ত্র থেকে মুক্ত হয়ে সত্যিকারের গণতন্ত্র ফিরে এসেছে। প্রধানমন্ত্রী জীবিত আছেন বলেই দেশে আইনের শাসন প্রতিষ্ঠা ও নারীর ক্ষমতায়ন হয়েছে।

তিনি বলেন, ২০০১ সালে আওয়ামী লীগকে ভোট দেওয়ার অপরাধে প্রতিবন্ধী নারীও গণধর্ষণের শিকার হয়েছে। শত শত নারী নির্যাতন, ধর্ষণের ঘটনা ঘটে। বিএনপি কোনো বিচার করেনি। বরং তারা দলের হয়ে বাহবা দিয়েছে। আমরা প্রতিটি ঘটনায় আগে দল থেকে বহিষ্কার করেছি, পরে উপযুক্ত শাস্তি হয়েছে। এমসি কলেজের ঘটনাতেও অপরাধীদের শাস্তি পেতে হবে।

সোমবার জাতীয় প্রেসক্লাবে শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে মিডিয়া ফর ডেভেলপমেন্ট অ্যান্ড পিস-এমডিপির এক সেমিনারে তিনি এসব কথা বলেন।

এছাড়া তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিনের স্মারকগ্রন্থ ‘পিতা থেকে কন্যা: স্বাধীনতা থেকে অর্থনৈতিক মুক্তি’ ও ‘নন্দিত নেত্রী শেখ হাসিনা গর্বিত বাংলাদেশ’ বই দুইটির মোড়ক উন্মোচন করেন তথ্যমন্ত্রী। পিতা থেকে কন্যা: স্বাধীনতা থেকে অর্থনৈতিক মুক্তি বইটির সম্পাদক কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ ও পদ্মা ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান চৌধুরী নাফিজ সরাফাত, প্রকাশক জয়ীতা প্রকাশনীর স্বত্বাধিকারী ইয়াসিন কবীর জয় এবং বইটির প্রচ্ছদ শিল্পী শাহরিয়ার খান ও নন্দিত নেত্রী শেখ হাসিনা গর্বিত বাংলাদেশ সম্পাদক কবি আসলাম সানী, প্রকাশক আনম মিজানুর রহমান পাটোয়ারী।

Loading