২৬শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১২:৩৮
শিরোনাম:

কোভিড মোকাবিলায় মাস্ক কেলেঙ্কারি : জেএমআই’র চেয়ারম্যান আব্দুর রাজ্জাক গ্রেপ্তার

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর সেগুনবাগিচা থেকে তাকে গ্রেপ্তার করেন দুর্নীতি দমন কমিশন (দুদক)। যমুনা ও ডিবিসি টিভি

Thank you for reading this post, don't forget to subscribe!

এছাড়া, সরবরাহ করা মাস্ক মুন্সিগঞ্জের গজারিয়ায় তৈরি করা হয় এবং মহামারীর সুযোগে ভুয়া মাস্ক তৈরি করে এন নাইনটি ফাইভের প্যাকেটে চালিয়ে দেয়া হয় বলেও অভিযোগ রয়েছে জেএমআই’র বিরুদ্ধে।

কোভিড মোকাবিলায় এন নাইনটি ফাইভ মাস্ক কিনতে সরকার একশো কোটি টাকা বরাদ্দ করে। ঠিকাদারি প্রতিষ্ঠান জেএমআই স্বাস্থ্য মন্ত্রণালয়কে ভুয়া এন নাইনটি ফাইভ মাস্ক সরবরাহ করেছে বলে গোয়েন্দা ও অন্যান্য সূত্রে জানতে পারে দুদক।

এর আগে ৭ জুলাই মাস্ক ও পিপিইসহ নিম্ন মানের স্বাস্থ্য সরঞ্জাম সরবরাহের ঘটনায় দুর্নীতির অভিযোগ তদন্তে জেএমআই হসপিটাল রিক্যুইজিট ম্যানুফ্যাকচারিং লিমিটেডের চেয়ারম্যান ও তমা কনস্ট্রাকশনের কর্মকর্তাসহ পাঁচজনকে জিজ্ঞাসাবাদ করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

 

Loading