২৬শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১:১৮
শিরোনাম:

অনেক ভাইরাসে আক্রান্ত হয়েছে সরকার, সরকারের উচিত দুর্নীতি প্রতিরোধকারী মাস্ক ব্যবহার করা: নজরুল ইসলাম

বিএনপির স্থায়ী কমিটির সদস্য বলেন, শুধু কোভিডে নয় অনেক ভাইরাসে আক্রান্ত হয়েছে সরকার। সব ক্ষেত্রে যেভাবে দুর্নীতি-অনাচার ছড়িয়ে পড়েছে সেই ভাইরাস থেকে বাঁচার জন্য তাদের মাস্ক পড়ে মুখ ঢেকে রাখা দরকার।

Thank you for reading this post, don't forget to subscribe!

তিনি বলেন, অতি সম্প্রতি নারী নির্যাতন যেভাবে মহামারি আকারে ছড়িয়ে পড়েছে। নারী নির্যাতনের যে ভাইরাস তা থেকে বাঁচার জন্য এ সরকারের লোকজনের উচিত মাস্ক পড়া। মাস্ক পড়লে ভাইরাস থেকে তারা কিছুটা বাঁচবেন আর লজ্জা থেকে বাঁচার জন্য মুখটা ঢেকে রাখতে পারবেন।

নজরুল ইসলাম খান বলেন, দেশে দুর্নীতি-অনাচার আজ করুণ অবস্থায় চলে গেছে। সোস্যাল মিডিয়ায় ব্যাঙ্গ করে বলা হচ্ছে- আমরা ডিজি হতে চাই না, আমরা ডিজির ড্রাইভার হতে চাই। এই বিশ্বের তিনজন ধনী ড্রাইভারের মধ্যে বাংলাদেশে একজন আছেন।

নজরুল বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা যারা শ্রদ্ধেয়জন হিসেবে পরিচিত, তারা কোনও ভুল সিদ্ধান্ত নিতে পারেন না। কিন্তু তারা পারেন যারা নামে শিক্ষক আসলে প্রশাসনের অনুগত ব্যক্তি।

মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষককে অব্যাহতি ও সিলেটের এমসি কলেজের ঘটনার প্রতিবাদে সম্মিলিত পেশাজীবী পরিষদ আয়োজিত মানববন্ধনে তিনি একথা বলেন।

Loading