২৭শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৫:৫৩
শিরোনাম:

তিস্তাসহ ছয় নদীর পানি বন্টন মীমাংসায় আগ্রহ ভারত : পররাষ্ট্রমন্ত্রী

এ তথ্য জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেন, ভারত-বাংলাদেশ পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে পাওয়ার প্ল্যান্ট, সীমান্ত, নদী ও বাণিজ্য বিষয় গুরুত্ব পেয়েছে।

Thank you for reading this post, don't forget to subscribe!

বৈঠকে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। এক ঘন্টার ওই বৈঠকে ৩০ মিনিট করে সময় পায় বাংলাদেশ-ভারত।

মঙ্গলবার ষষ্ঠ বাংলাদেশ-ভারত যৌথ পরামর্শক কমিশনের (জেসিসি) ভার্চ্যুয়াল বৈঠক শেষে তিনি এসব কথা বলেন।

এসময় মহাত্মা গান্ধীর জন্মবার্ষিকী উপলক্ষে বিশেষ স্মারক ডাকটিকিট অবমুক্ত করবেন উভয় পররাষ্ট্রমন্ত্রী।

করোনার জন্য উভয় দেশের মধ্যে যোগাযোগ বন্ধ থাকায় আমরা ভারতকে সড়ক যোগাযোগ ব্যবস্থা খুলে দেওয়ার অনুরোধ করেছি।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, বিশেষ করে এয়ার বাবল ও বন্ধ থাকা উভয় দেশের মধ্যে বাণিজ্যিক বিমান চলাচলের বিষয়ে আলোচনা হয়েছে।

ডিসেম্বরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভার্চ্যুয়ালি বৈঠক করবেন।

ভারতের ভ্যাকসিন তৃতীয় ধাপে এলেই পাবে বাংলাদেশ। চীন, রাশিয়াসহ যে দেশগুলোই ভ্যাকসিন নিয়ে আসুক সেটা শুরুতেই যেন বাংলাদেশ পায় আমরা সেই চেষ্টাটা অব্যহত রেখেছি।

ড. মোমেন বলেন, বাংলাদেশ-ভারত সোনালী অধ্যায়ের মধ্যে সীমান্ত হত্যা অগ্রহণযোগ্য। যেখানে বেশি হত্যাকান্ড হয় সেখানে উভয় দেশের সীমান্ত বাহিনীর যৌথ টহলের বিষয়টি নিয়েও আলোচনা হয়েছে।

সৌদি প্রবাসী কর্মীদের প্রসংঙ্গে তিনি বলেন, হাজার হাজার লোক যাচ্ছে, কিছু কিছু সমস্যা হচ্ছে। অনেকের নিয়োগ কর্তা তাদের ক্লিয়ারেন্স দিচ্ছে না, তার মানে কফিল তাদের চাচ্ছেনা। এ বিষয়ে কি করা যায় সেটা নিয়ে আমরা কাজ করছি।

Loading