২৮শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৬:৫৮
শিরোনাম:

জাহালমকে ঋণ জালিয়াতির ২৬ মামলায় জড়িয়ে জেলখাটানোয় ১৫ লাখ টাকা ক্ষতিপূরণ

নিরপরাধ পাটকল শ্রমিক জাহালমকে ঋণ জালিয়াতির ২৬ মামলায় জড়িয়ে জেলখাটানোয় ১৫ লাখ টাকা ক্ষতিপূরণ দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এক মাসের মধ্যে ব্র্যাক ব্যাংক কর্তৃপক্ষকে এ টাকা দিতে বলা হয়েছে। এ বিষয়ে জারি করা রুল যথাযথ ঘোষণা করে বুধবার বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের বেঞ্চ এ রায় দেন।

Thank you for reading this post, don't forget to subscribe!

গত বছরের জানুয়ারিতে একটি জাতীয় দৈনিকে ভুল আসামি হিসেবে জাহালমের বিষয়ে প্রতিবেদন প্রকাশিত হয়। ওই প্রতিবেদন আদালতের নজরে আনেন সুপ্রিম কোর্টের আইনজীবী অমিত দাশ গুপ্ত। পরে হাইকোর্টের নির্দেশে মুক্তি পান জাহালম।

আবু সালেক নামে এক ব্যবসায়ীর বিরুদ্ধে সোনালী ব্যাংকের প্রায় সাড়ে ১৮ কোটি টাকা জালিয়াতির অভিযোগে ৩৩টি মামলা হয়েছে। কিন্তু আবু সালেকের বদলে জেল খেটেছেন জাহালম।

Loading