৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৬:৪৪
শিরোনাম:

খালেদা জিয়ার চিকিৎসার জন্য ভিসা দিতে আপত্তি নেই : ব্রিটিশ হাইকমিশনার

বুধবার কূটনৈতিক সাংবাদিকদের সংগঠন আয়োজিত ডিক্যাব টকে এ তথ্য জানান ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যটার্টন ডিকসন।

Thank you for reading this post, don't forget to subscribe!

মিয়ানমারকে জবাবদিহিতায় আনতে আমরা আইসিসি সহ সকল ক্ষেত্রে বদ্ধপরিকর। রোহিঙ্গা প্রত্যাবাসনে কফি আনান কমিশন ২০১৭ সালে যে সুপারিশ করেছিল সেটাই উপযুক্ত ছিল। কিন্তু সেটাকে গুরুত্ব দেওয়া হয়নি।

রোহিঙ্গাদের নাগরিকত্ব দেওয়ার মাধ্যমেই নিজ দেশে ফেরা সহজতর হতে পারে উল্লেখ করে ডিকসন বলেন, ব্রিটেন রোহিঙ্গা ইস্যুতে সোচ্চার ভূমিকা রাখছে। আগামী নভেম্বরে মিয়ানমারে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পর এ বিষয়ে সিদ্ধান্ত আশা করছে যুক্তরাজ্য।

গত সপ্তাহে আমি যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের বাংলাদেশ প্রতিনিধিরা কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে গিয়েছিলাম। এটি খুবই ইতিবাচক এতো বিস্তৃত মহামারির মধ্যে মাত্র ২৫০ জন রোহিঙ্গা কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছে।

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন বাংলাদেশের (ডিকাব) সভাপতি আঙ্গুর নাহার মন্টি ও সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান এতে বক্তব্য রাখেন।

অক্সফোর্ডের টিকার নিরীক্ষা বাংলাদেশে করার কথা এখনই ভাবা হচ্ছে না। বিশ্বের বিভিন্ন দেশে টিকা আবিষ্কারের পরীক্ষা হচ্ছে। কোন দেশ টিকা সফলভাবে আনতে পারে তার ওপর বিভিন্ন দেশের পদক্ষেপে এটি প্রাপ্যতা নির্ভর করছে।

রোহিঙ্গা সংকট, জলবায়ু পরিবর্তন এবং করোনা পরিস্থিতি সামাল দিতে বাংলাদেশের সঙ্গে একযোগে কাজ করার আগ্রহ প্রকাশ করেন ব্রিটিশ হাইকমিশনার।

Loading