২৮শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১০:১২
শিরোনাম:

নওগাঁর বদলগাছীতে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু

ফারুক বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর বদলগাছী উপজেলায় বজ্রপাতে এক কৃষকের মৃত্যুর ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার সদর ইউনিয়নের সোহাসা গ্রামে।

Thank you for reading this post, don't forget to subscribe!

জানা যায়, বুধবার উপজেলা সদর ইউনিয়নের সোহাসা গ্রামের মোঃ নুরুল ইসলামের ছেলে কৃষক আব্দুল হাই ওরফে (ছোট বাবু) ৩৫ সোহাসা মাঠের টঙ্গী ডিপ টিউবলের পার্শ্বে ধান ক্ষেতে কীটনাশক ওষুধ ছিটানোর জন্য যায়। এ সময় ঔষধ ছিটানোর এক পর্যায়ে দুপুর প্রায় আনুমানিক ১২:৩০ মিনিটের দিকে হঠাৎ বজ্রপাত হলে সাথে সাথেই সেখানে মাঠের মধ্যেই তিনি মাটিতে লুটিয়ে পড়ে যান। এসময় তার অদুরে থাকা ওই গ্রামের ৪-৫ জন কৃষক দেখতে পেয়ে ছুটে এসে তাকে দ্রুত বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।

এসময় স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। তার অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Loading